ভাসমান পেয়ারার হাটে
· Prothom Alo
বর্ষা এলেই ঝালকাঠির ভিমরুলির খাল যেন রূপ নেয় ভাসমান পেয়ারার হাটে। ভোর থেকে নৌকাভর্তি পেয়ারা নিয়ে জড়ো হন চাষিরা। নৌকাতেই চলে বেচাকেনা, দরদাম ও পাইকারি লেনদেন। এখান থেকে পেয়ারা কিনে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন ব্যাপারীরা। প্রতিদিন অসংখ্য নৌকার আনাগোনায় জমজমাট হয়ে ওঠে খালটি। পেয়ারা বেচাকেনার এই ব্যস্ততা দেখতে ভিড় করেন পর্যটকেরাও।
Visit freshyourfeel.com for more information.
বাগান থেকে পেয়ারা নিয়ে নৌকায় তুলছেন এক চাষি ট্রলারে তোলার পর পেয়ারাভর্তি ক্রেটগুলো কলাপাতা দিয়ে ঢেকে বেঁধে দিচ্ছেন ব্যাপারীরা নৌকায় গুছিয়ে রাখা হচ্ছে পেয়ারা নৌকাভর্তি পেয়ারা বিক্রির জন্য নৌকায় পেয়ারা বাছাই করা হচ্ছে চাষিদের সঙ্গে পেয়ারার দরদাম চলছে পেয়ারা কিনে ক্রেটে রাখা হয়েছেনৌকাতেই চলে পেয়ারার বেচাকেনাখালের পাড়ে বেচাকেনার একটি স্থান সড়কের পাশে ব্যাপারীদের ব্যস্ততা ভাসমান পেয়ারা বাজার দেখতে এসে ছবি তুলছেন এক পর্যটক পেয়ারা বিক্রি শেষে খালি নৌকা নিয়ে বাড়িতে ফিরছেন চাষিরা