দখল ও দূষণে বিপর্যস্ত বুড়িগঙ্গার আদি চ্যানেল
· Prothom Alo
একসময় বুড়িগঙ্গা নদীর প্রাণপ্রবাহের অংশ ছিল এর আদি চ্যানেল। সময়ের সঙ্গে দখল, অবৈধ স্থাপনা, বর্জ্য ফেলা ও দূষণের চাপে সেই চ্যানেল এখন স্বাভাবিক রূপ ও প্রবাহ হারিয়েছে। কোথাও পানি কালচে হয়ে স্থির, কোথাও নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে নানা স্থাপনা। রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকার চিত্র।
Visit rouesnews.click for more information.
হাজারীবাগ এলাকায় বুড়িগঙ্গার আদি চ্যানেলের তীরে যত্রতত্র ফেলা প্লাস্টিক ও গৃহস্থালি বর্জ্যের স্তূপ।একটি সেতুর নিচে জমে থাকা বিপুল পরিমাণ বর্জ্য, যা নদীর স্বাভাবিক প্রবাহ পুরোপুরি আটকে দিয়েছে। প্রবাহহীন কালচে ও দূষিত পানিতে ভেসে থাকা একটি পরিত্যক্ত নৌকা। আদি চ্যানেলের বিশাল এলাকাজুড়ে জমে থাকা ময়লা ও কচুরিপানার আস্তরণ। ড্রেন ও সংলগ্ন এলাকা থেকে আসা বর্জ্যে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে ফেনা ও দুর্গন্ধের সৃষ্টি করছে। নদীর পাড় ঘেঁষে প্লাস্টিক বর্জ্যের ভাগাড়, যা পারিপার্শ্বিক পরিবেশকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। বর্জ্য ফেলে নদী ভরাট করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ও সংকুচিত হয়ে আসা আদি চ্যানেলের দৃশ্য।