বিয়ের পাঁচ মাসেই বিচ্ছেদের গুঞ্জন! ভিডিও বার্তা দিয়ে অভিনেতা বললেন...
· Prothom Alo

গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করেছিলেন পশ্চিমবঙ্গের তারকা জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। কিন্তু বিয়ের পাঁচ মাসের মধ্যেই সংসারে ভাঙনের সুর। কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে, রণজয়-শ্যামৌপ্তির বৈবাহিক জীবনে ঝড়। তাঁরা নাকি আলাদা থাকছেন। যদিও এ প্রসঙ্গে গত কয়েক দিনে রণজয় বা শ্যামৌপ্তি—কেউই কিছু জানাননি; তবে বিচ্ছেদ নিয়ে চর্চার মধ্যেই অবশেষে নীরবতা ভেঙেছেন রণজয়।
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন রণজয়। শুটিং সেট থেকেই একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, যেখানে অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে, ‘ভাবিনি কখনো এ বিষয় নিয়ে কথা বলতে হবে। যে কাদা–ছোড়াছুড়িটা হচ্ছে, এটা কাম্য নয়। আমরা একে অন্যকে ভালোবেসে বিয়ে করেছি। ব্যক্তিগত জীবন নিয়ে এত কথা বলতে আমি আগ্রহী নই। এই মুহূর্তে মানসিকভাবে খুবই বিপর্যস্ত। একজন নারীকে নিয়ে কথা বলার আগে আমাদের একটু ভাবা উচিত। যে ধরনের কথা বলা হয়েছে, সেগুলো শ্যামৌপ্তিরও প্রাপ্য নয়।’
Visit turconews.click for more information.
রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। ইনস্টাগ্রাম থেকেবিচ্ছেদের কারণ প্রসঙ্গে নানা চর্চায় রণজয় বলেন, ‘আমরা বিয়ে করেছি। আমাদের মধ্যে যা-ই হোক, আমরা বুঝে নেব। কারও কাছে কিছু প্রমাণ করার কি আদৌ কোনো দায় আছে? করজোড়ে অনুরোধ করছি, আমাদের বাঁচতে দিন। আমাদের মতো ছেড়ে দিন। দম নিতে চাই। এত মিথ্যা রটনা নিতে পারছি না।’
প্রেম–বিচ্ছেদ থেকে প্রত্যাবর্তন, তাঁর গল্পটা সিনেমার মতোইশুধু শ্যামৌপ্তির সঙ্গে বিচ্ছেদ নয়, রণজয়ের সঙ্গে তাঁর সহ-অভিনেত্রী অভিকা মালাকারের সম্পর্ক নিয়েও চলছে জোর গুঞ্জন। রণজয়ের অবশ্য দাবি, ‘এই রটনার প্রমাণ কী?’ তাঁর কথায়, ‘আমাদের ব্যক্তিগত জীবন, ভালো থাকা, খারাপ থাকা—আমরা আমাদের মতো করে বুঝে নেব। যা হচ্ছে, সেটা আমরা ডিজার্ভ করি না।’
এই সময় অবলম্বনে