রাতে ঢাকার মোহাম্মদপুর–আদাবরে পুলিশের ৪ ঘণ্টার ‘অভিযান’, আটক ১০০

· Prothom Alo

চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর গ্যাং বিরোধী বিশেষ সাঁড়াশি অভিযানে গতকাল বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে অন্তত ১০০ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশের তেজগাঁও বিভাগ জানায়, এ বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে পুলিশ গতকাল রাত ১০টার দিকে মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় অভিযান চালায়। রাত দুইটা পর্যন্ত অভিযান চলে।

Visit fishroad-app.com for more information.

চার ঘণ্টা ধরে চলা এ অভিযানে ১০০ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের মোহাম্মদপুর ও আদাবর থানায় সোপর্দ করা হয়।

উপকমিশনার ছাড়াও মোহাম্মদপুর অঞ্চলের পুলিশের অতিরিক্ত উপকমিশনার, সহকারী কমিশনার, মোহাম্মদপুর ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযানে অংশ নেন।

অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা বলেন, পবিত্র রমজান মাসে যাতে মানুষ নিরাপদে সিয়াম পালন এবং শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করতে পারে তা নিশ্চিত করতে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পুলিশ বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর গ্যাং যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Read full story at source