প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মানুষের মস্তিষ্ককে ক্ষতিকরভাবে উদ্দীপ্ত করে
· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সরদার ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান।
Visit xsportfeed.quest for more information.
সভায় ডা. ফারজানা রহমান বলেন, ‘মাদকাসক্তি এবং যেকোনো প্রযুক্তিতে কিংবা যন্ত্রে আসক্তি—দুটোই মূলত এক। প্রযুক্তি ও মাদকাসক্তি মানুষকে একটি কাল্পনিক জগতে নিয়ে যায়, যা বাস্তব পৃথিবী থেকে তাদের বিচ্ছিন্ন করে ফেলে।’
তিনি আরও বলেন, ‘মাদক বা প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষের মস্তিষ্ক ক্ষতিকরভাবে উদ্দীপ্ত হয়। এই উদ্দীপনার ফলে ব্যক্তি তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে দূরে সরে যায়। বিশেষ করে শিক্ষার্থীরা তাদের শিক্ষাসংক্রান্ত কাজ, পারিবারিক দায়িত্ব এবং ব্যক্তিগত বিকাশে বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়। সুতরাং যেকোনো আসক্তি থেকেই আমাদের দূরে থাকতে হবে।’