কেউ আ.লীগের স্লোগান দিলে বা ‘জয় বাংলা’ বললে তাকে গ্রেপ্তার করে সাত বছরের কারাদণ্ড দিতে হবে: খোমেনী এহসান

· Prothom Alo

নির্বাহী আদেশ এবং সংসদে সাংবিধানিক আইন পাসের মাধ্যমে আওয়ামী লীগকে (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ‘জাতীয় বিপ্লবী পরিষদ’। আজ শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়। এর আগে বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগ চার রাস্তার মোড়ে এসে অবস্থান নেন দলটির নেতা–কর্মীরা।

Visit sport-tr.bet for more information.

সমাবেশে বক্তারা বলেন, আজকের এই কর্মসূচি মূলত একটি ডেমো। ভবিষ্যতে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাঁরা শাহবাগ অবরুদ্ধ করে রাখার কর্মসূচি দেবেন। তাঁরা আরও বলেন, বাংলাদেশে ভারতের কোনো দখল বা হস্তক্ষেপের স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে না।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি কঠোর শাস্তির দাবি জনিয়ে সংগঠনটির আহ্বায়ক খোমেনী এহসান বলেন, ‘আইন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। কেউ যদি আওয়ামী লীগের স্লোগান দেয় বা “জয় বাংলা” বলে, তবে তাকে গ্রেপ্তার করে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিতে হবে। টক শোতে কেউ দলটির পক্ষে কথা বললে, তাকে সেখানেই গ্রেপ্তার করে সাত বছরের জেল দিতে হবে। পাশাপাশি যারা আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতি করবে, তাদের সব সহায়-সম্পত্তি ও জায়গা-জমি বাজেয়াপ্ত করে জনগণের মাঝে বিলিয়ে দিতে হবে।’

সরকারের আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে খোমেনী এহসান বলেন, ‘ট্রাইব্যুনালের মামলার মাধ্যমে নিষিদ্ধ করার কথা বলে মূলত আওয়ামী লীগকে সংগঠিত হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। ১০ মাস ধরে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করার নাটক করছে। আওয়ামী লীগ সুযোগ পেলে সবার আগে তারেক রহমান ও বিএনপির নেতা–কর্মীদের ওপরই আঘাত হানবে। তাই আওয়ামী ফ্যাসিবাদকে চিরতরে নির্মূল করতে হবে।’

জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইয়্যেদ কুতুব বলেন, ‘বেশ কয়েক দিন ধরে ভারতীয় কুচক্রী মহল বাংলাদেশের স্বাধীনতাকে অস্থিতিশীল ও দখল করার পাঁয়তারা করছে, যার অংশ হিসেবে গোপালগঞ্জে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। তবে ভারতের কোনো দখল বা হস্তক্ষেপের স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে না এবং প্রয়োজনে বাংলার সালতানাত ছিনিয়ে নেওয়া হবে।’

সমাবেশ শেষে শাহবাগে সংগঠনের পক্ষ থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পোড়ানো হয়।

Read full story at source