ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন
· Prothom Alo

আল্লাহ–তাআলার অসীম রহমতের এক অনন্য মাধ্যম হলেন তাঁর নুরানি সৃষ্টি ফেরেশতারা। তাঁরা সর্বক্ষণ আল্লাহ–তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণায় ব্যস্ত থাকেন।
মুমিন বান্দাদের কল্যাণের জন্যও নিয়মিত তারা দোয়া করতে থাকেন। পবিত্র কোরআন ও সহিহ হাদিসে এমন কিছু সৌভাগ্যবান মানুষের বৈশিষ্ট্য ও আমলের কথা বর্ণিত হয়েছে, যাঁদের জন্য ফেরেশতারা প্রতিনিয়ত দোয়া করেন।
Visit esporist.org for more information.
১. অজু অবস্থায় ঘুমালে
ঘুম মানুষের ক্লান্তি দূর করে। কেউ যদি পবিত্র অবস্থায় অর্থাৎ অজু করে ঘুমান, তবে ফেরেশতারা তাঁর জন্য দোয়া করতে থাকেন। মহানবী (সা.) বলেছেন, ‘যখন তুমি শয্যা গ্রহণের ইচ্ছা করবে, তখন নামাজের মতো অজু করে ডান কাত হয়ে শোবে।’ (সহিহ বুখারি, হাদিস: ২৪৭)
অজু করে ঘুমানোর ফজিলত সম্পর্কে অন্য হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায়, তার সঙ্গে একজন ফেরেশতা নিয়োজিত থাকেন। এরপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গেই ওই ফেরেশতা আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, “হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও। কেননা, সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল।”’ (সহিহ ইবনে হিব্বান, হাদিস: ১০৫১)
২. নামাজের অপেক্ষায় মসজিদে থাকলে
পবিত্র কোরআনের ঘোষণা হলো, ‘নিশ্চয়ই মুমিনদের ওপর নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ।’ (সুরা নিসা, আয়াত: ১০৩)
এক ওয়াক্ত নামাজ পড়ার পর পরবর্তী ওয়াক্তের অপেক্ষায় থাকা কিংবা নামাজ শেষে অজু অবস্থায় নিজ স্থানে বসে থাকা অত্যন্ত সওয়াবের কাজ।
সুরা আহজাব, আয়াত: ৫৬নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তাঁর ফেরেশতারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো এবং তাঁকে উত্তমরূপে সালাম পেশ করো।নবীজি বলেছেন, ‘তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত নামাজের স্থানে বসে নামাজের অপেক্ষা করতে থাকে এবং তার অজু ভঙ্গ না হয়, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন—হে আল্লাহ! তাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ, তার ওপর দয়া করুন।’ (সহিহ বুখারি, হাদিস: ৪৪৫ ও ৬৪৭)
৩. প্রথম কাতারে নামাজ পড়লে
জামাতে নামাজ আদায়ের সওয়াব একা নামাজ পড়ার চেয়ে ২৭ গুণ বেশি। আর প্রথম কাতারে দাঁড়িয়ে এবং কাতারের ডান দিকে নামাজ পড়ার ফজিলত আরও বেশি।
মহানবী (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ–তাআলা নামাজের প্রথম কাতারের মুসল্লিদের ওপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাঁদের জন্য দোয়া করেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৬৬৪)
ফেরেশতা জিবরাইল: কীভাবে সৃষ্টি, কেমন গঠন, কী তাঁর দায়িত্বঅন্য হাদিসে তিনি বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ সেসব মানুষের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন, যাঁরা কাতারের ডান পাশে নামাজ আদায় করেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৬৭৬)
৪. কাতারের ফাঁকা জায়গা পূরণ করলে
জামাতে দাঁড়ানোর সময় কাতারের মাঝখানের খালি জায়গা পূরণ করা এবং পরস্পর মিলে দাঁড়ানো সুন্নত।
রাসুল (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন, যারা কাতারের সঙ্গে মিলিত হয়ে নামাজ আদায় করে। আর যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা পূরণ করে, আল্লাহ এর কারণে তার মর্যাদা বৃদ্ধি করেন।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৯৯৫)
যে ব্যক্তি সকালবেলা কোনো রোগীকে দেখতে গেল, তার সঙ্গে ৭০ হাজার ফেরেশতা যান এবং তাঁরা সবাই সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন; আর তার জন্য বেহেশতে একটি বাগান নির্ধারণ করা হয়।
৫. নবীজির প্রতি দরুদ পাঠ করলে
রাসুলের প্রতি দরুদ শরিফ পাঠকারীর জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তাঁর ফেরেশতারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো এবং তাঁকে উত্তমরূপে সালাম পেশ করো।’ (সুরা আহজাব, আয়াত: ৫৬)
আমির ইবনে রাবিআহ (রা.) বলেন, ‘আমি নবীজিকে খুতবার মধ্যে এ কথা বলতে শুনেছি, “আমার ওপর দরুদ পাঠকারী যতক্ষণ দরুদ পড়ে, ততক্ষণ ফেরেশতারাও তার জন্য দোয়া করতে থাকেন। সুতরাং বান্দার ইচ্ছা, সে দরুদ বেশি পড়বে নাকি কম।”’ (মুসনাদে আহমাদ, হাদিস: ১৫৬৮৯)
৬. রোগী দেখতে গেলে
যাঁরা অসুস্থ মানুষের খোঁজখবর নেন বা রোগী দেখতে যান, তাঁদের জন্য অসংখ্য ফেরেশতা দোয়া করেন।
নবীজি বলেছেন, ‘যে ব্যক্তি সকালবেলা কোনো রোগীকে দেখতে গেল, তার সঙ্গে ৭০ হাজার ফেরেশতা যান এবং তাঁরা সবাই সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন; আর তার জন্য বেহেশতে একটি বাগান নির্ধারণ করা হয়। আর যে ব্যক্তি সন্ধ্যায় কোনো রোগীকে দেখতে গেল, তার সঙ্গে ৭০ হাজার ফেরেশতা যান এবং তাঁরা সবাই সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন; আর তার জন্য জান্নাতে একটি বাগান নির্ধারণ করা হয়।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৯৬৯)
দোয়া কি শুধু আরবিতেই করতে হবে৭. কল্যাণকর জ্ঞান শেখালে
মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেওয়া অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল। নবীজি বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন, যারা মানুষকে কল্যাণকর বিষয় শেখায়। এমনকি গর্তের পিঁপড়া ও সাগরের মাছও তাদের জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৬৮৫)
আমাদের দৈনন্দিন জীবনে এই সহজ, কিন্তু মহৎ আমলগুলো চর্চার মাধ্যমে আমরাও ফেরেশতাদের মূল্যবান দোয়া ও ক্ষমা প্রার্থনার সৌভাগ্য অর্জন করতে পারি।
৮. অনুপস্থিত কারও জন্য দোয়া করলে
অন্যের অগোচরে তাঁর কল্যাণের জন্য দোয়া করলে ফেরেশতারা দোয়াকারীর জন্যও একই দোয়া করেন।
রাসুল (সা.) বলেছেন, ‘কোনো মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন। যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, তখন নিযুক্ত ফেরেশতা বলেন, “আমিন এবং তোমার জন্যও অনুরূপ হোক।”’ (সহিহ মুসলিম, হাদিস: ২৭৩২)
৯. প্রতিদিন দান–সদকা করলে
প্রতিদিন সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করলে ফেরেশতাদের দোয়া লাভ করা যায়।
রাসুল (সা.) বলেছেন, ‘প্রতি সকালে মানুষ যখন ঘুম থেকে ওঠে, তখন দুজন ফেরেশতা অবতরণ করেন। তাঁদের একজন বলেন, “হে আল্লাহ, দানকারীর সম্পদ আরও বাড়িয়ে দিন।” আর দ্বিতীয়জন বলেন, “হে আল্লাহ! কৃপণের সম্পদ ধ্বংস করে দিন।”’ (সহিহ বুখারি, হাদিস: ১৪৪২)
ফেরেশতাদের দোয়া হলো আল্লাহ–তাআলার সন্তুষ্টি ও অফুরন্ত রহমতের মূর্ত প্রতীক। আমাদের দৈনন্দিন জীবনে এই সহজ, কিন্তু মহৎ আমলগুলো চর্চার মাধ্যমে আমরাও ফেরেশতাদের মূল্যবান দোয়া ও ক্ষমা প্রার্থনার সৌভাগ্য অর্জন করতে পারি।
সাকী মাহবুব: সহকারী শিক্ষক, নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়, রাজবাড়ী