ইসরায়েলে সরকার গঠন নিয়ে আবারও আলোচনায় নেতানিয়াহু ও আইজেনকটের দলের

· Prothom Alo

ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের দল আজ রোববার নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে। জোট সরকার গঠন করা যায় কি না, তা নিয়ে তাঁদের মধ্যে এ আলোচনা হবে।

Visit amunra.qpon for more information.

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১৪-এর খবরে বলা হয়েছে, তেল আবিবের কাছে হার্জলিয়ায় একটি হোটেলে স্থানীয় সময় বেলা একটায় (গ্রিনিচ মান সময় সকাল ১১টা) বৈঠকে বসবে আইজেনকটের ইয়াশার পার্টি ও নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রতিনিধিদল। টানা দ্বিতীয় রোববারের মতো এ আলোচনা হতে যাচ্ছে।

ইসরায়েল সেনাবাহিনীর সাবেক প্রধান আইজেনকটের সরকার গঠনের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। প্রেসিডেন্ট চাইলে এ সময় আরও ১৪ দিন বাড়াতে পারবেন। গত ২৭ অক্টোবর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কোনো পক্ষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।

জোট গঠন নিয়ে বিরোধ

তবে আইজেনকটের নেতৃত্বাধীন জোটের মধ্যেই সরকার গঠনের পথ নিয়ে মতভেদ রয়েছে। অতি-কট্টরপন্থী ইহুদি দলগুলোর সঙ্গে জোট, আরব দলগুলোর সঙ্গে সমঝোতা, নাকি লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার—কোন পথে এগোনো হবে, তা নিয়ে তাঁদের মধ্যে বিভক্তি রয়েছে।

গতকাল শনিবার নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনায় ফেরার সিদ্ধান্তকে ‘যতটা সম্ভব বিস্তৃত সরকার গঠনের প্রকৃত অঙ্গীকার’ বলে উল্লেখ করেছে আইজেনকটের ইয়াশার পার্টি। দলটি জানায়, আইজেনকট তাঁর প্রতিনিধিদের সরকার গঠনের সব সম্ভাব্য পথ খতিয়ে দেখতে বলেছেন।

‘ইহুদি জনগণের জাতিরাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বে সমর্থন জানায়’—এমন সব দলকে সরকারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। পাশাপাশি নতুন সরকারে আরব দলগুলোকে রাখা যাবে না।

নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে। তবে তাতে অংশ নেওয়ার বিষয়ে কয়েকটি শর্ত দিয়েছে তাঁর দল লিকুদ পার্টি।

লিকুদ পার্টির শর্তগুলোর মধ্যে রয়েছে বিদায়ী প্রধানমন্ত্রী ও তাঁর সরকারকে লক্ষ্য করে ‘সব ধরনের ব্যক্তিগত আক্রমণ ও ঘৃণা ছড়ানো’ বন্ধ করতে হবে।

এ ছাড়া ‘ইহুদি জনগণের জাতিরাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বে সমর্থন জানায়’—এমন সব দলকে সরকারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে দলটি। পাশাপাশি নতুন সরকারে আরব দলগুলোকে রাখা যাবে না।

নির্বাচনে জয়লাভের পর গাদি আইজেনকোট

নেতানিয়াহুকে নিয়ে অনড় আইজেনকট

নেতানিয়াহু ও তাঁর মিত্ররা নিয়মিত আরব দলগুলোর সমালোচনা করেন। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এবারের নির্বাচনে আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে। এসব দল নেতানিয়াহুর ক্ষমতায় থাকার বিরোধী।

জাতীয় ঐক্যের সরকার গঠনের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত অবস্থানে একমত হওয়ারও শর্ত দিয়েছে লিকুদ পার্টি। এর মধ্যে রয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান, সিরিয়া, লেবানন ও গাজা উপত্যকার ভূখণ্ডের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং অতি কট্টরপন্থী ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়ে সমঝোতা। ইসরায়েলে শেষের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর।

নেতানিয়াহু ও তাঁর মিত্ররা নিয়মিত আরব দলগুলোর সমালোচনা করেন। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এবারের নির্বাচনে আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে। এসব দল নেতানিয়াহুর ক্ষমতায় থাকার বিরোধী।

জাতীয় ঐক্যের সরকার গঠিত হলে প্রধানমন্ত্রী পদটি দুই নেতার মধ্যে পালাক্রমে ভাগ করে নেওয়ার ব্যবস্থা থাকতে পারে। অর্থাৎ দুজন পর্যায়ক্রমে সরকারপ্রধানের দায়িত্ব পালন করবেন। ইসরায়েলে এর আগেও এ ধরনের ব্যবস্থা চালু হয়েছিল।

বেনিয়ামিন নেতানিয়াহু

তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আইজেনকট। তাঁর মিত্র ও ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও গতকাল একই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘কোনো পরিস্থিতিতেই’ নেতানিয়াহু বা তাঁর জোটের সঙ্গে সরকার গঠনে তাঁরা অংশ নেবেন না।

সরকার গঠন নিয়ে আলোচনা দীর্ঘায়িত হতে দেওয়া হবে না বলে গত শুক্রবার সতর্ক করেছেন আইজেনকট। তিনি বলেন, “‘জরুরি জাতীয় সরকার’’ গঠনের প্রস্তাব পার্লামেন্টে তোলার জন্য আমি প্রস্তুত।'

আইজেনকোট এ পরিকল্পনার বিস্তারিত জানাননি। তবে তাঁর বক্তব্যে দুই ধাপের একটি পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। প্রথমে বিরোধী দলগুলোর মূল অংশকে নিয়ে দ্রুত একটি সংখ্যালঘু সরকার গঠন করা হবে। পরে সেই সরকারের পরিসর বাড়ানো হবে।

Read full story at source