শিশুদের রক্তনালির বিরল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়
· Prothom Alo

পলিআর্টেরাইটিস নোডোসা একটি বিরল রক্তনালি প্রদাহজনিত রোগ; যা যথাযথভাবে শনাক্ত ও সময়মতো চিকিৎসা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো শনাক্ত না হলে এটি পরবর্তী সময়ে গুরুতর জটিলতা সৃষ্টি করে শিশুর জীবন ঝুঁকিপূর্ণ করে তোলে। এই রোগে রক্তনালিতে প্রদাহ সৃষ্টি হয় এবং রক্তনালির দেয়ালগুলো ক্ষতিগ্রস্ত হয়ে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়।
কেন হয়
সঠিক কারণ জানা যায়নি; তবে রোগ প্রতিরোধ ব্যবস্থাপনায় অস্বাভাবিক প্রতিক্রিয়া রোগ সৃষ্টিতে ভূমিকা রাখে। হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ একটি সম্ভাব্য কারণ, যদিও সব ক্ষেত্রে এর প্রমাণ পাওয়া যায় না। এটি ছোঁয়াচে রোগ নয়।
Visit bettingx.bond for more information.
লক্ষণ কী
রোগের লক্ষণ অস্পষ্টভাবে শুরু হয়। যেমন—
দীর্ঘস্থায়ী জ্বর ও শারীরিক দুর্বলতা l
ত্বকের পরিবর্তন।
ত্বকে জালের মতো বেগুনি বা লালচে দাগ, গুটি, ঘা কিংবা হাত-পায়ের আঙুলে রক্ত সরবরাহ কমে গিয়ে কালো রঙের ক্ষত সৃষ্টি করে, এমনকি হাত অথবা পায়ের আঙুলগুলো খসে পড়ে যায়।
মাংসপেশি ও গিরায় ব্যথা।
পেটব্যথা।
কিডনির সমস্যা ও উচ্চ রক্তচাপ।
প্রস্রাবে প্রোটিন ও রক্ত দেখা যায়।
কখনো কিডনির কার্যক্ষমতা ব্যাহত হতে পারে।
স্নায়ুতন্ত্র আক্রান্ত হলে দুর্বলতা, অবশ ভাব এবং পায়ের পাতা তুলতে অসুবিধা হয়।
যেকোনো একটি উপসর্গ থাকলে এই রোগ শনাক্ত করা সম্ভব নয়।
চিকিৎসা কী
রোগের বিস্তারিত ইতিহাস, শারীরিক পরীক্ষা-নিরীক্ষা এবং ল্যাবরেটরি পরীক্ষার সমন্বয় জরুরি। রক্তের পূর্ণমান পরীক্ষা, প্রদাহ সূচক—যেমন ইএসআর, সিআরপি, কিডনি ও লিভারের কার্যকারিতা পরীক্ষা করা হয়।
প্রয়োজনে ত্বকের কোনো স্থান থেকে বায়োপসি এবং ইমেজিং পরীক্ষা, যেমন এনজিওগ্রাফি করে রক্তনালির প্রদাহ সম্পর্কে ধারণা পাওয়া যায়।
এ ছাড়া স্নায়ু, ত্বক, কিডনি বা রোগের উপসর্গ অনুযায়ী অতিরিক্ত পরীক্ষা লাগতে পারে। যথাসময়ে রোগ শনাক্তকরণ এবং চিকিৎসা শুরু করলে এই রোগের প্রদাহ নিয়ন্ত্রণ করা সম্ভব এবং অঙ্গজটিলতা কমানো যেতে পারে।
অধ্যাপক ডা. ইমনুল ইসলাম, শিশু বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। চেম্বার: আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, মিরপুর-৬, ঢাকা
শিশুর কানপাকা রোগ কেন হয়, কী করবেন