নায়িকা নায়কের বুকে মাথা রাখতে পারলেই হলো...

· Prothom Alo

রং ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডসে ২০২৫ সালের সেরা উদীয়মান তারকার পুরস্কার জিতেছেন আরেফিন জিলানী। সম্প্রতি শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’য় প্রথমবার প্রধান রোমান্টিক চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তরুণ অভিনেতা। কাজ, পুরস্কারসহ নানা প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছে প্রথম আলো।

Visit amunra-opinie.pl for more information.

এটাই কি আপনার প্রথম পুরস্কার?

আরেফিন জিলানী : জি। পরপর কয়েকটি ভালো কাজে সুযোগ পেয়েছি। পুরস্কার পেয়ে মনে হচ্ছে সেগুলোর একটা স্বীকৃতি পেলাম।

‘ক্যাকটাস’-এর স্নাইপার চরিত্রে জিলানী

‘বনলতা এক্সপ্রেস’–এ কমেডি, ‘ক্যাকটাস’–এ খলনায়ক, এবার ‘ক্যাফে আমব্রেলা’য় রোমান্টিক চরিত্র। বিশেষ কোন প্রস্তুতি নিয়েছেন?

আরেফিন জিলানী : আসলে আমার প্রসেস একই, যে ধরনের চরিত্রে সুযোগ পাই, পরিচালকের ব্রিফ আর চিত্রনাট্য অনুযায়ী নিজের মতো প্রস্তুতি নেই। তবে এটা বলতে পারি, অনেক দর্শক আমাকে এ ধরনের চরিত্রে দেখে চমকে গেছেন। যাঁরা আমাকে বনলতায় দেখে হেসেছেন, ক্যাকটাস–এ দেখে ভয় পেয়েছেন, তাঁরা এমন চরিত্রে আমাকে দেখে অবাক হয়েছেন। যেখানেই গেছি প্রশংসা পেয়েছি। ক্যাকটাস–এর পর আবারও শিহাব শাহীন ভাইয়ের সঙ্গে কাজ করলাম। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে।

আরেফিন জিলানী। শিল্পীর সৌজন্যে

আপনি তো অনেক লম্বা। উপমহাদেশে রোমান্টিক চরিত্রে লম্বা নায়কদের সঙ্গে নায়িকাদের অভিনয় নিয়ে নানা মজার গল্প চালু আছে...

আরেফিন জিলানী : হা হা হা... না ভাই, আমার যে সহশিল্পী ছিলেন লাক্স সুপারস্টার থেকে আমিনা ইসলাম, তিনিও বেশ লম্বা। সমস্যা হয়নি। হাইট নিয়ে বেশি সমস্যা নেই। নায়িকা নায়কের বুকে মাথা রাখতে পারলেই হলো (হাসি)। এবার সিরিয়াসলি বলি, আসলে গল্পটা বিশ্বাসযোগ্য হলে আর দর্শক সেটার সঙ্গে রিলেট করতে পারলে এসব কোনো সমস্যা নয়।

পুরস্কার হাতে আরেফিন জিলানী। শিল্পীর ফেসবুক থেকে

আপনি সিনেমা করেছেন, ওটিটিতে নিয়মিত কাজ করছেন; টিভি নাটকে দেখা যায় না কেন?

আরেফিন জিলানী : আসলে মাধ্যম নিয়ে আমার কোনো সমস্যা নেই। এখন তো সবাই সব মাধ্যমেই কাজ করেন। কিন্তু টিভিতে যে গ্রুপটা নিয়মিত কাজ করেন, আমি আসলে তাদের অংশ হতে পারিনি। সে জন্যই আমার কাজ কম।

আগে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আপনার স্বপ্ন সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করা। নিজেকে কীভাবে তৈরি করছেন?

আরেফিন জিলানী : সিনেমা নিয়ে আমার অনেক আগ্রহ। সামনের বছরই নিজেকে বড় কোনো চরিত্রে দেখতে চাই। সে জন্য সিক্স প্যাক করছি। ডায়েট, জিম থেকে শুরু করে নিজেকে মটিভেট করা—আমার মতো করে নিজেকে তৈরি করছি। কারণ, এখন তো ওটিটি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে আপনার কাজের দর্শক সারা দুনিয়ায় ছড়িয়ে। কখন কোন সুযোগ আসবে কে জানে!

আরেফিন জিলানী

নতুন কী দেখলেন?

আরেফিন জিলানী : কয়েক দিনের মধ্যে ‘মির্জাপুর: দ্য মুভি’, ‘দিলওয়ালি দিলওয়ালি’ দেখলাম। ‘জুরাসিক পার্ক: রিবার্থ’ আবার দেখলাম। আমি আর (স্ত্রী সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা) ঐশী রাতে সময় পেলেই নতুন কাজ দেখার চেষ্টা করি।

‘ক্যাকটাস’–এর শুটার থেকে ‘বনলতা এক্সপ্রেস’–এর ফয়সাল, এই তরুণ অভিনেতাকে কতটা চেনেন

শুনলাম, ভিকি জাহেদের ‘চক্র ৩’ করছেন...

এ মাসেই একটা শুটিং শুরু করব। তবে ‘চক্র ৩’ নিয়ে কিছু বলতে চাইছি না। আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সামনের মাসে আরও একটি ওটিটির বড় প্রকল্পে যুক্ত হওয়ার কথা, এটা নিয়েও আপাতত কথা বলা নিষেধ।

Read full story at source