আকাশচুম্বী ভবনে মানুষের ভয় কাটানোর উপায় কী
· Prothom Alo

ধরা যাক আপনি আমেরিকায় ১০১ তলা ভবনের একটি কক্ষে বসে অফিসের কাজ করছেন। বাইরে তো সব সময় বাতাস বইছে। মেঘরাশি ভবনে ধাক্কা দিচ্ছে। এর ফলে যদি সব সময় ভবনের সঙ্গে সঙ্গে আপনি দুলতে থাকেন, তাহলে আতঙ্কিত হওয়া তো স্বাভাবিক। যদিও ভবন নিরাপদ, তাও ভয় তো যাবে না। সে জন্য শুধু নিরাপত্তা দেখলেই হয় না, ভবন যেন বেশি না কাঁপে সে ব্যবস্থাও করা হয়। এ জন্য অনেক কৌশল রয়েছে। যেমন, বেশি কংক্রিট ব্যবহার করে ভবনটিকে আরও একটু ভারী করা, স্টিলের আড়াআড়ি কাঠামোয় মজবুত করা বা অন্যান্য উপায়ে ভবনের এদিক-ওদিক দোল কমানোর ব্যবস্থা করা। ভবনের বাসিন্দারা যেন নিরাপদ বোধ করেন, সেটা ভবন নির্মাণ প্রকৌশলের একটি বিশেষ দিক।
Visit esporist.org for more information.
উঁচু ভবন কি বাতাসে দোলে