সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ১৯ নভেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

Visit rouesnews.click for more information.

এমপিদের চাওয়ায় ২৫৬টি সেতু নির্মাণের প্রকল্প, ব্যয় ৮,৮৮৮ কোটি টাকা, কোন জেলায় কয়টি

স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে, এসব সেতু নির্মাণ করা হলে দেশের সার্বিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে। তবে প্রশ্ন উঠছে যে সেতুগুলোর মধ্যে কটি এখনই নির্মাণ করা জরুরি? কোন এলাকায় নির্মাণ করা হলে বেশিসংখ্যক মানুষ সুফল পাবে? সেতু নির্মাণের ক্ষেত্রে কোনো এলাকাকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে বৈষম্য তৈরি করা হচ্ছে কি না?
বিস্তারিত পড়ুন...

রামদা ও কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ছবি তুলতে বাধা

গোপালগঞ্জ-পাটগাতী সড়কে গতকাল মঙ্গলবার রাতে বিজিবির গাড়ি পুড়িয়ে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ বুধবার সকাল আটটার দিকে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী বাসস্ট্যান্ডের পাশে

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে আজ বুধবার সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মহড়া দিচ্ছেন। তাঁরা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। যে কারণে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বিস্তারিত পড়ুন...

গার্মেন্ট মালিকের ‘টাকা নেই’, শ্রমিকের পেট চলে না, সমাধান কী

এটা মালিক-শ্রমিকের মুলামুলি নয়, অর্থনীতির অসুখ। আর অর্থনীতির অসুখে পুলিশের লাঠি বা বোর্ডের টেবিল ওষুধ নয়। মাথাব্যথায় মাথা কাটলে ব্যথা যায় ঠিকই, মানুষটাও যায়।

সুস্থ বাজারে লোকসানি কারখানা বন্ধ হয়। আমাদের এখানে বন্ধ করাটাই সবচেয়ে দামি। বেক্সিমকোই ধরুন: ১৪ কারখানা বন্ধের পর ৩৩ হাজার ২৪৪ শ্রমিকের পাওনা দাঁড়ায় ৫২৫ কোটি টাকা, শ্রমিকপ্রতি দেড় লাখের বেশি, শেষে যা মেটায় সরকার।
বিস্তারিত পড়ুন...

৭০ বছরের দাম্পত্যসঙ্গীকে হারিয়ে একাকী কেমন কাটছে মাহাথিরের দিন

২০১০ সালের ২৭ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুরে মালয় অধিকারবিষয়ক সংগঠন পেরকাসার উদ্বোধনী অনুষ্ঠানে স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর সঙ্গে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

গত ২৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে মারা যান সিতি হাসমাহ। বয়স হয়েছিল ১০০ বছর। সেদিনই রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয় পুত্রজায়ার জাতীয় সমাধিসৌধে। শেষবিদায়ের সময় হুইলচেয়ারে বসা মাহাথিরের চোখে ছিল অশ্রু। জীবনসঙ্গীকে শেষবারের মতো বিদায় জানাচ্ছিলেন তিনি।
বিস্তারিত পড়ুন...

‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন

বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের লেখা ধারাবাহিক নাটক ‘বহুব্রীহি’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন লুৎফুন নাহার লতা

কাপের মধ্যে জমিয়ে রাখা খুচরো পয়সাই সেদিন ভরসা হয়েছিল। ঘরে খাবার নেই। সঙ্গে পাঁচ বছরের ছেলে। সেই পয়সা দিয়ে চাল আর আলু কিনে এনে সেদ্ধ করে সন্তানকে খাইয়েছিলেন লুৎফুন নাহার লতা। বাংলাদেশের টেলিভিশনের পরিচিত এই অভিনেত্রীর নিউইয়র্কজীবনের শুরুতে এমন দিনও গেছে। বিটিভির ক্যামেরার আলো তখনো তাঁর স্মৃতিতে উজ্জ্বল। অথচ নতুন শহরে তাঁকে খুঁজতে হচ্ছে মাথা গোঁজার জায়গা, একটি কাজ, সন্তানকে নিয়ে বেঁচে থাকার উপায়।
বিস্তারিত পড়ুন...

Read full story at source