পার্সিমন ফল

· Prothom Alo

আড়তের সামনে থরে থরে সাজানো কমলা রঙের পার্সিমন। ক্রেতারা দরদাম করছেন। পছন্দ হলে কিনে নিচ্ছেন। একদিকে ট্রাক থেকে নামানো হচ্ছে ফলের কার্টন, অন্যদিকে চলছে বেচাকেনা। চট্টগ্রাম নগরের স্টেশন রোডের ফলমন্ডিতে এখন এমনই ব্যস্ততা। একসময় চড়া দামের কারণে পার্সিমনকে ‘ধনীদের ফল’ বলতেন ব্যবসায়ীরা। তখন মূলত অভিজাত এলাকার দোকানে বিক্রি হতো এই বিদেশি ফল। তবে এখন সেই চিত্র বদলাচ্ছে। ফলমন্ডি থেকে বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতারা পার্সিমন কিনে নিয়ে যাচ্ছেন। ক্রেতাদের কাছেও ফলটি পরিচিত হয়ে উঠছে।

Visit asg-reflektory.pl for more information.

আড়তে সাজিয়ে রাখা পার্সিমন ফল কার্টন থেকে খুলে দেখাচ্ছেন এক বিক্রেতা আড়তজুড়ে পার্সিমন অন্যান্য ফলের সঙ্গে সাজিয়ে রাখা পার্সিমন আড়তে সাজিয়ে রাখা হয়েছে পার্সিমন ফল হাতে নিয়ে ফলটি দেখাচ্ছেন বিক্রেতা সাজানো কমলা রঙের পার্সিমন ক্রেতাদের কাছে জনপ্রিয় হচ্ছে ফলটি ফুটপাতে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে পার্সিমন

Read full story at source