৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান নেবে ৯০৩ জন, প্রিলি পরীক্ষার সূচি প্রকাশ

· Prothom Alo

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীন ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগে প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থী ১ লাখ ২০ হাজার ৫২৯ জন।

Visit freshyourfeel.org for more information.


পরীক্ষার বিবরণ
পদের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার (সাধারণ)—৯০৩টি পদ।
পরীক্ষার তারিখ: ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার।
পরীক্ষার সময়: বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (১ ঘণ্টা)।
পরীক্ষার স্থান: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১১১৭ পদে নিয়োগ, সবচেয়ে বেশি জেনারেল নার্স ৪০০

প্রবেশপত্র সংগ্রহ যেভাবে
পরীক্ষার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।


চাকরি প্রার্থীদের প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা
১. পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
২. পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
৩. ক্যালকুলেটর, মুঠোফোন, স্মার্টওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।


*বিস্তারিত সব তথ্যে এখানে দেখুন

উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে

Read full story at source