পাখি ও পাখি

· Prothom Alo

শীতের সকালে তুমি একা একা ডেকে ফিরছ,
সঙ্গিনী কোথায়? মর্মে কি পশে না সেই ডাক?
বিরহের কুয়াশায় মনোব্যথা গুমরে গুমরে মরে
বিলাপ বিস্তার পায় কুহকিনী পাথুরে প্রান্তরে।

প্রকৃতি বিষণ্ন কেন, তার কোনো দায়িত্ব কি নাই
বিরহের কষ্টঋণ আহা–উহু জ্বালাপোড়া তোমার একাই?
ভেজা ডানা নিয়ে তুমি সাধ্যশক্তি সবটুকু খরচা করে
সেই গাঙ নরসুন্দা যেখানে এলানো আছে, সে মোকামে যাও
বিফল হবে না হয়তো, যদি তার দেখা তুমি আলগোছে পাও,
ওম হবে, শান্তি হবে, বিরহের দুঃখটুঃখ উবে যাবে
হয়তো আবারও তুমি প্রেমাস্পদে নিঃশব্দে হারাবে
সেই শঙ্কা রয়েছেই, থাক, তাও এক্ষণেই ওড়াউড়ি হোক
মধুপূর্ণতার স্বাদ এ জনমে কিছুটা তো পাওয়া হবে
মিলনের বাঞ্ছাকুঁড়ি ওঠো, জেগে মেলো জোড়া বিরহিনী চোখ

Visit sportbet.rodeo for more information.

Read full story at source