বড় স্বপ্ন দেখো, পরিকল্পনা করো, পরিশ্রম করো, ‘কিশোর আলো’র জন্মদিনের আয়োজনে গুণীজনেরা
· Prothom Alo
কিশোর আলোর এবারের জন্মদিনের মূলকথা, ‘স্বপ্ন হোক আকাশসমান’। কিশোর আলোর জন্মদিনের আয়োজনের শুরুতে সে কথাই বললেন সম্পাদক আনিসুল হক। তিনি স্বপ্ন দেখার পাশাপাশি তা পূরণে পরিশ্রম করার কথা বলেন।
আয়োজনের শুরুতে কথা বলেন সম্পাদক আনিসুল হকএরপর কিশোর আলোর নির্বাহী সম্পাদক আদনান মুকিত পাঠকের সামনে কথা বলেন। তিনি জানান, কীভাবে কিশোর আলোর যাত্রা শুরু হয়েছিল। ২০১৩ সালের অক্টোবর মাসে কিশোর আলো প্রথম যাত্রা করে। তবে এর আগে দুটি প্রস্তুতিমূলক কিশোর নববর্ষ সংখ্যা বের হয়।
Visit esporist.org for more information.
কিশোর আলোর নির্বাহী সম্পাদক আদনান মুকিত জানান, কীভাবে কিশোর আলোর যাত্রা শুরু হয়েছিলএরপর পাঠকের সামনে কথা বলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি শিশু-কিশোরদের প্রচুর বই পড়তে বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশিরা বই পড়ার দিক থেকে অনেক পিছিয়ে আছে। তোমরা এত বই পড়বে, যেন আমরা বই পড়ার তালিকায় শুরুর দিকে চলে আসি।’
পাঠকের সামনে কথা বলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ১ অক্টোবর কিশোর আলোর জন্মদিনে শুভেচ্ছা জানাতে কারওয়ান বাজারে কিআর কার্যালয়ে এসেছিলেন কিআর শুভাকাঙ্ক্ষী, পাঠক ও গুণীজনেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। পাঠকদের বেশি বেশি পত্রিকা ও বই পড়ার পরামর্শ দেন তিনি। তিনি জানান, প্রথম আলো সব সময় কিশোর আলোর পাশে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমানআজ কিশোর আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীএরপর বড় পর্দায় দেখানো হয় নারী খেলোয়াড়দের নিয়ে নির্মিত দুটি তথ্যচিত্র। পরিচালক আশিক ইব্রাহীমের তৈরি তথ্যচিত্র দুটিতে উঠে আসে একজন নারী ফুটবলার ও একজন নারী সার্ফারের গল্প। প্রথম গল্পটি সাগরিকার।
পরিচালক আশিক ইব্রাহীমের তৈরি তথ্যচিত্র দুটিতে উঠে আসে একজন নারী ফুটবলার ও একজন নারী সার্ফারের গল্প।কঠোর পরিশ্রম করে ফুটবল খেলা শিখেছেন তিনি। নারী ফুটবলার হওয়ায় নানা কটুকথা শুনতে হলেও কখনো হাল ছাড়েননি। নিজের চেষ্টায় আজ তিনি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সেরা স্ট্রাইকার। সার্ফার ফাতেমা আক্তারও নানা প্রতিকূলতা জয় করে এশিয়ান গেমসে সার্ফিংয়ে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন। সাগরিকা ও ফাতেমা, দুজনই দেখিয়েছেন, অসম্ভব মনে হওয়া স্বপ্নও বাস্তবে রূপ দেওয়া যায়।
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্যপদকজয়ী আরিয়েত্তি ইসলামকিআর জন্মদিনে নিজের গল্প শোনায় তৃতীয় শ্রেণিতে পড়ার সময় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্যপদকজয়ী আরিয়েত্তি ইসলাম। সে জানায়, ইউটিউবের ভিডিও দেখেও রোবট বানানো শেখা যায়।
এরপর শুভেচ্ছা জানাতে মঞ্চে আসেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। দেশের বিশাল জনসংখ্যার বিপরীতে এখনো একটি অলিম্পিক পদক না থাকার বিষয়টি মনে করিয়ে দিয়ে তিনি সবাইকে বড় স্বপ্ন দেখার তাগিদ দেন। স্বপ্নপূরণের একটি দারুণ কৌশলও বাতলে দেন তিনি। জানান, পৃথিবীর মাত্র তিন শতাংশ মানুষ নিজেদের স্বপ্ন লিখে রাখে। স্বপ্ন লিখে রাখলে তা একটি লক্ষ্যে পরিণত হয়। আর লিখে না রাখলে অনেক সময় সেই স্বপ্ন অধরাই থেকে যায়।
‘কিশোর আলো’র জন্মদিনের আয়োজনে গুণীজনেরা বলেছেন, বড় স্বপ্ন দেখো, পরিকল্পনা করো, পরিশ্রম করোলক্ষ্য ঠিক করে পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে গেলে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। আয়মান সাদিক আরও বলেন, অন্যের ভালো কাজের গল্প জানলে মানুষের স্বপ্নের পরিধি বাড়ে। নতুন কিছু জানতে কৌতূহল কতটা জরুরি, তা বোঝাতে তিনি চোখ বেঁধে হাতি ধরার একটি মজার উদাহরণও দেন।
শুভেচ্ছা জানাতে আসেন প্রথম আলোর ডিজিটাল বিভাগের হেড অব ডিজিটাল মার্কেটিং অ্যান্ড বিজনেস এ বি এম জাবেদ সুলতান পিয়াসকিশোর আলোকে শুভেচ্ছা জানাতে আসেন প্রথম আলোর ডিজিটাল বিভাগের হেড অব ডিজিটাল মার্কেটিং অ্যান্ড বিজনেস এ বি এম জাবেদ সুলতান পিয়াস। তিনি সবাইকে ডিজিটাল জগতে নিরাপদ থাকার পরামর্শ দেন। অনলাইন গেম খেলার সময় অপরিচিত কারও সঙ্গে কথা না বলা এবং রিলস দেখার পেছনে অতিরিক্ত সময় ব্যয় করা থেকে বিরত থাকতে বলেন তিনি।
স্মৃতির পাতায় এক বছরজন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্মাদ পত্রিকার সম্পাদক ও কার্টুনিস্ট আহসান হাবীবজন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্মাদ পত্রিকার সম্পাদক ও কার্টুনিস্ট আহসান হাবীব। তিনি জানান, গুহাচিত্র থেকে শুরু করে ধাপে ধাপে কার্টুন, কমিকস, গ্রাফিক নভেল ও অ্যানিমেশনের মাধ্যমে গল্প বলার ধরন বদলেছে। আনিসুল হক তাঁকে জিজ্ঞেস করেন, তিনি কীভাবে সবার বস হয়ে উঠলেন। উত্তরে আহসান হাবীব বলেন, আজকের কিশোরেরাই বড় হয়ে আসল বস হবে।
ছড়াকার রোমেন রায়হান জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেনছড়াকার রোমেন রায়হান জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি পাঠকদের বলেন, ‘প্রতিবছর আমি কিশোর আলোর জন্মদিনের অনুষ্ঠানে আসি। এখনো যে প্রচুর পাঠক ছড়া-কবিতা ভালোবাসে, এটা আমার দেখতে ভালো লাগে।’
কার্টুনিস্ট মেহেদী হক ও নাসরিন সুলতানা মিতু তাঁদের মেয়ে অণুকে নিয়ে এসেছিলেন কিআর আয়োজনেকার্টুনিস্ট মেহেদী হক ও নাসরিন সুলতানা মিতু তাঁদের মেয়ে অণুকে নিয়ে এসেছিলেন কিআর আয়োজনে। তাঁরা অর্থ বা খ্যাতির চিন্তা না করে মনের আনন্দে কাজ করার পরামর্শ দেন। মিতু বলেন, জীবনে যা ভালো লাগে, তা-ই করা উচিত। নতুন কিছু চেষ্টা করতেও ভয় পাওয়া যাবে না।
‘গুড্ডুবুড়া’ কমিকসের আঁকিয়ে নাইমুর রহমান মাহির কথা বলছেন‘গুড্ডুবুড়া’ কমিকসের আঁকিয়ে নাইমুর রহমান মাহির পেশায় চিকিৎসক হলেও শখের বশে কার্টুন আঁকেন, পাশাপাশি অংশ নেন ম্যারাথনে। তিনিও এসেছিলেন কিশোর আলোকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে।
অ্যানিমেশন তৈরির যাত্রার গল্প শোনান প্রচ্ছদশিল্পী রাকিব রাজ্জাকএরপর নিজের অ্যানিমেশন তৈরির যাত্রার গল্প শোনান কিশোর আলোর নিয়মিত প্রচ্ছদশিল্পী রাকিব রাজ্জাক। একসময় কিশোর আলোর স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা রাকিব এখন নিজের স্টুডিও চালাচ্ছেন। এভারেস্ট বেজক্যাম্পে যাওয়ার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তিনি তৈরি করছেন ‘দ্য বেস্ট শো এভারেস্ট’ নামের একটি অ্যানিমেশন সিরিজ। এ অনুষ্ঠানেই প্রথমবারের মতো সিরিজটির পাইলট পর্ব দেখানো হয়।
জাদুকর স্বপন দিনার দেখান মনস্তাত্ত্বিক জাদুচমৎকার এই অ্যানিমেশন দেখার পর শুরু হয় জাদুর পালা। জাদুকর স্বপন দিনার মনস্তাত্ত্বিক জাদু ও কৌশলের দারুণ সব প্রদর্শনী দিয়ে সবাইকে মুগ্ধ করেন। তিন ভাইয়ের গল্প শোনানোর ছলে দড়ি দিয়ে দেখান চমৎকার এক জাদু। এরপর কিশোর আলোকে শুভেচ্ছা জানান ছড়াকার রোমেন রায়হান। স্কুলে খেলার মাঠ থাকার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি কথার ফাঁকে শোনান একটি মজার ছড়া। আরেক ছড়াকার রমজান মাহমুদ ছন্দ মিলিয়ে বলেন, ‘স্বপ্ন হোক আকাশসমান, তোমরা এটা করবে প্রমাণ।’
ফাতেমা: স্বপ্ন হোক আকাশসমানসংগীতশিল্পী অনিক সূত্রধর গেয়ে শোনান ‘সকল দেশের রানি’ ও তাহসানের ‘আলো’ গান দুটিকিশোর আলোর জন্মদিনে গানের আয়োজন থাকবে না, তা কি হয়! সংগীতশিল্পী অনিক সূত্রধর গেয়ে শোনান ‘সকল দেশের রানি’ ও তাহসানের ‘আলো’ গান দুটি। সংগীতশিল্পী ঐশী গান গাওয়ার পাশাপাশি একজন ডাক্তার।
সংগীতশিল্পী ঐশী গান গেয়ে শোনানতিনি কিশোর আলোর পুরোনো থিম গানের সঙ্গে নতুন চারটি লাইন যোগ করে পরিবেশন করেন ‘কিশোর আলো’ গানটি। পাশাপাশি গেয়ে শোনান তাঁর বিখ্যাত গান ‘দুষ্টু পোলাপাইন’।
আর্টসেলের অতিথি ভোকাল বখতিয়ার হোসাইনআর্টসেলের অতিথি ভোকাল বখতিয়ার হোসাইন নিজেদের গানের পাশাপাশি পরিবেশন করেন ‘আমরা করব জয়’। এরপর সবাই মিলে সমস্বরে গাওয়া হয় জাতীয় সংগীত।
উচ্ছ্বাস তৌসিফ কিশোর আলোর জন্মদিনে এআই নিয়ে কথা বলেনবিজ্ঞানচিন্তার লেখক উচ্ছ্বাস তৌসিফ কিশোর আলোর জন্মদিনে এআই নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘তোমরা কি জানো, “রেন্ট আ হিউম্যান” নামে একটা ওয়েবসাইট আছে? সেখানে এআইয়ের হয়ে কাজ করার জন্য মানুষ ভাড়া করা যায়। ধরো, কোনো সিনেমার টিকিট কাটতে একটি এআইকে দায়িত্ব দেওয়া হলো। এআইটি আবার সেই কাজ করানোর জন্য একজন মানুষকে ভাড়া করল।’
স্বেচ্ছাসেবক ও প্রদায়ক গোলাম মমিত দীপঅনুষ্ঠানে কিশোর আলোর নিয়মিত স্বেচ্ছাসেবক ও প্রদায়ক গোলাম মমিত দীপ নিজের অভিজ্ঞতার কথা জানান। তাঁর ভাষায়, কিশোর আলো তাঁর কাছে ক্যামেরার লেন্সের মতো। এই লেন্সের মধ্য দিয়েই তিনি পৃথিবীকে দেখতে শিখেছেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কিশোর আলোর প্রদায়ক জাহিন যাঈমাহ্ কবির ও আবু তালেব রাফি।
স্বেচ্ছাসেবক ছাড়া কিআর আয়োজন পূর্ণ হয় না।কিআর জন্মদিনে উপস্থিত সবার জন্য ছিল নানা উপহার। ছোটকাকু সিরিজের লেখক ফরিদুর রেজা সাগরের পক্ষ থেকে ছিল চকলেট, সেভয়ের সৌজন্যে আইসক্রিম, ফ্রেশের পক্ষ থেকে খাবার ও উপহার এবং ডেমোক্রেসি অব ডিবেটের সৌজন্যে মগ। ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সহযোগী এই প্রতিষ্ঠানগুলো।
ধন্যবাদের একটা মাউন্ট এভারেস্ট দিলেও কম হবে