আজকের বিনিময় হার
· Prothom Alo
আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।
Visit moryak.biz for more information.
আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুসারে, ডলারের দাম কিছুটা বেড়েছে। বাজারে ডলারের গড় দাম ১২৩ টাকা ১০ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, বাজারে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। যেসব মুদ্রার দাম বেড়েছে, সেগুলো হলো পাউন্ড, ইউয়ান ও সিঙ্গাপুরি ডলার। দাম কমেছে ইউরো ও অস্ট্রেলীয় ডলারের। অপরিবর্তিত আছে রুপি ও ইয়েনের দাম।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।