নানার ঠোঁটে ফিলার নিয়ে বিতর্কের ঝড়

· Prothom Alo

নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘দ্য স্ক্যান্ডাল’–এ অভিনেত্রী নানার ঠোঁটে ফিলার নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। সিরিজে তাঁর ঠোঁটের গড়ন দেখে দর্শকদের কেউ কেউ ধারণা করছেন, তিনি ফিলার ব্যবহার করেছেন।

Visit freshyourfeel.com for more information.

তাঁদের মতে, ঐতিহাসিক পটভূমির সিরিজে এমন চেহারা চরিত্রটির সঙ্গে মানানসই হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে।

প্রথমবার যৌন দৃশ্য, অনেক ভেবেই রাজি হন এই তারকা

বিতর্কের মধ্যে মুখ খুলেছেন নানা। নিজের চেহারা নিয়ে নেওয়া সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। গত মঙ্গলবার ভক্তদের সঙ্গে যোগাযোগের প্ল্যাটফর্ম বাবলে নানা লেখেন, ‘আমার ঠোঁট যদি দর্শকদের অস্বস্তিতে ফেলে থাকে, তাহলে সেটা আমারই ভুল। অভিনেতা হিসেবে এটি আমার ব্যক্তিগত একটি সিদ্ধান্ত ছিল। কিন্তু মনে হচ্ছে, সিদ্ধান্তটি আমার জন্য সঠিক ছিল না।’

নানা লেখেন, ‘যাঁরা আমাকে ভালোবাসেন, সেই ভক্তরা আমার বিরুদ্ধে এত কঠিন সমালোচনা দেখে নিশ্চয়ই কষ্ট পেয়েছেন। এ জন্য আমি আরও বেশি দুঃখিত। এখন থেকে আমি চেষ্টা করব, যাতে আমরা একসঙ্গে আরও ইতিবাচক কথা শুনতে পারি।’

তবে নানার এই বক্তব্যে তিনি ঠোঁটে ফিলার ব্যবহার করেছেন কি না, তা সরাসরি নিশ্চিত করেননি।

বিতর্ক কেন

‘দ্য স্ক্যান্ডাল’–এ নানা অভিনয় করেছেন হুই–ইয়ন চরিত্রে। জোসন যুগের এই বিধবা নারী জাগতিক সুখ ও আনন্দ থেকে নিজেকে দূরে রেখে সংযমী জীবন বেছে নিয়েছেন।

সিরিজে নানার ঠোঁটের তুলনামূলক পূর্ণ গড়ন নজরে পড়ে দর্শকদের। এরপর কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন, ঐতিহাসিক সময়ের চরিত্রে এমন চেহারা কতটা মানানসই। বিশেষ করে সংযমী বিধবার চরিত্রের সঙ্গে নানার ঠোঁটের গড়ন বেমানান বলে মন্তব্য করেন অনেকে।

এ নিয়ে সমালোচনা বাড়তে থাকায় ভক্তদের উদ্দেশে নিজের অবস্থান জানান নানা। একই সঙ্গে তিনি বলেন, তাঁর ভক্তরা এই কঠিন সমালোচনা দেখে কষ্ট পেতে পারেন, এ জন্যও তিনি দুঃখিত।

উপন্যাস থেকে ‘দ্য স্ক্যান্ডাল’

আট পর্বের ‘দ্য স্ক্যান্ডাল’ তৈরি হয়েছে ফরাসি লেখক পিয়ের শোদারলো দ্য লাক্লোরের ১৮ শতকের উপন্যাস ‘ডেঞ্জারাস লিয়াজোঁ’ অবলম্বনে। এর আগে একই গল্প নিয়ে ২০০৩ সালে নির্মিত হয়েছিল কোরিয়ান সিনেমা ‘আনটোল্ড স্ক্যান্ডাল’।

নেটফ্লিক্সে গত শুক্রবার মুক্তি পেয়েছে সিরিজটি। মুক্তির তিন দিনের মাথায় নেটফ্লিক্সের অ–ইংরেজি টেলিভিশন সিরিজের সেরা ১০–এর তালিকায় সপ্তম স্থানে উঠে আসে ‘দ্য স্ক্যান্ডাল’।

কোরিয়া হেরাল্ড অবলম্বনে

Read full story at source