পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের চাকরি, বেতন ২৯,৯৫৩ টাকা পর্যন্ত

· Prothom Alo

বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (পিএমএফ) বাস্তবায়নে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘কমিউনিটি ম্যানেজার-১’ পদে ২০০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীরা আগামী ২৫ অক্টোবরের মধ্যে ই-মেইলের মাধ্যমে আবেদন পাঠাতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য

Visit saltysenoritaaz.com for more information.

প্রতিষ্ঠানের নাম: পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র

পদের নাম: কমিউনিটি ম্যানেজার-১।

পদসংখ্যা: ২০০।

চাকরির ধরন: ফুল টাইম।

কর্মস্থল: পদক্ষেপের ব্রাঞ্চ অফিসগুলো (বাংলাদেশের যেকোনো স্থান)।

মাসিক বেতন: ১৫,০০০ থেকে ২৯,৯৫৩ টাকা।

শুধু প্রথম শ্রেণি নয়, পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির পরিকল্পনা

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের যেকোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সিজিপিএ/জিপিএ–৫.০-এর স্কেলে ২.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.২৫ থাকতে হবে।

বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছর।

অন্যান্য যোগ্যতা

কম্পিউটারে এমএস অফিসবিষয়ক কাজ জানা আবশ্যক। ড্রাইভিং লাইসেন্সসহ নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং সে ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী জ্বালানি ভাতা প্রদান করা হবে।

বিশেষ শর্ত

নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। নারী প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।

প্রধান দায়িত্ব

এলাকা জরিপ, সমিতি গঠন ও পরিচালনা করা। সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় সংগ্রহ, লিপ ও রেমিট্যান্স কার্যক্রম বাস্তবায়ন করা। এ ছাড়া সমিতি ও এলাকা/কমিউনিটি পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা।

বিমান বাংলাদেশে বড় নিয়োগ, পদ ২৩৪

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র, হালনাগাদ সিভি, রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, নাগরিকত্ব সনদ এবং সব শিক্ষাগত সনদের স্ক্যান কপি সংযুক্ত করে [email protected] ঠিকানায় ই-মেইল করে আবেদন করতে পারবেন।

বিশেষ সতর্কবার্তা

চূড়ান্ত নিয়োগের পর স্টাফ সেভিংস ডিপোজিট ছাড়া পদক্ষেপে অন্য কোনো অর্থ নেওয়া হয় না। বিজ্ঞপ্তির শর্তাবলি ও নিয়মাবলি তাদের নিজস্ব ওয়েবসাইটেও পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬

Read full story at source