শিকারি মাছরাঙার গল্প
· Prothom Alo
মাছরাঙা গাছপালায় ভরা পরিবেশ ও পরিচ্ছন্ন জলাশয়নির্দেশক পাখি। বাংলাদেশে ১১ প্রজাতির মাছরাঙা দেখা যায়। তার মধ্যে ধলাবুক মাছরাঙা বেশ আকর্ষণীয়। এদের থুতনি, গলা ও বুকের মাঝামাঝি পর্যন্ত ধবধবে বলে এমন নামকরণ। স্ত্রী-পুরুষ পাখির মধ্যে তেমন কোনো তফাত নেই, দেখতে একই রকম। মাছ ছাড়াও এরা ছোট ইঁদুর, পোকামাকড়, পঙ্গপাল, ফড়িং, সাপ, ব্যাঙ, গিরগিটিসহ ছোট সরীসৃপ প্রাণী শিকার করে থাকে। তেমনই এক শিকারি সাদাবুক মাছরাঙা নিয়ে ছবির গল্প। ছবিগুলো পাবনা সদরের বলরামপুর এলাকা থেকে তোলা
Visit librea.one for more information.
শিকারের অপেক্ষায় বসে আছে সাদাবুক মাছরাঙা পাখি তীক্ষ্ণ চোখে ধরা পড়েছে শিকার, তাই ছোঁ মেরেছে পাখিটি শিকার ধরেই উড়াল বাতাস থাকায় চিকন ডালে বসে খেতে না পেরে আবার উড়াল শিকার মুখে নিয়ে বসে আছে পাখিটি কৌশলে খাওয়ার চেষ্টা