আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, জানালেন স্কালোনি

· Prothom Alo

গুঞ্জনটা কয়েক দিন ধরেই ছিল। এবার এল আনুষ্ঠানিক ঘোষণাও। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, লিওনেল মেসি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পর ক্রিস্টিয়ান রোমেরোই দলের অধিনায়কের আর্মব্যান্ড পরবেন।

মেসির আবেগঘন এক বিদায়ের অপেক্ষায় আছে এখন আর্জেন্টিনা, আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের ইতি টানবেন। এমন সময়ই দলের নেতৃত্বে পরিবর্তনের ঘোষণা দিয়ে দিলেন স্কালোনি।

Visit somethingsdifferent.biz for more information.

এবারের ফিফা উইন্ডোতে বেনিনের বিপক্ষে ওই ম্যাচের আগেও আরও দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, ১ অক্টোবর বলিভিয়া আর ৪ অক্টোবর মাঠে নামবে বুরকিনো ফাসোর বিপক্ষে। এই প্রীতি ম্যাচগুলোর আগে বিশ্বকাপজয়ী কোচ নিশ্চিত করেছেন, এই মৌসুমেই টটেনহাম থেকে আতলেতিকো মাদ্রিদে যাওয়া রোমেরোই আলবিলেস্তেদের নেতৃত্ব দেবেন।

দলের ড্রেসিংরুমে নেতৃত্বের ক্রমও পরিষ্কার করেছেন স্কালোনি। টিওআইসি স্পোর্টসকে তিনি বলেন, ‘অধিনায়ক হবে রোমেরো। মেসি ও ওতামেন্দির পর সে এমনিতেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানো মার্তিনেজ আছে, সেও আর্মব্যান্ড পরতে পারে। রদ্রিগো ডি পল, যে এই দুটি ম্যাচে থাকবে না, সেও অধিনায়ক হতে পারে। লাওতারো মার্তিনেজও পরতে পারে।’

লিওনেল মেসি ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

এবার আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব পেলেও দেশের অধিনায়কত্বের দায়িত্ব রোমেরোর জন্য নতুন নয়। দলের নিয়মিত অধিনায়করা না থাকায় এরই মধ্যে তিনবার তিনি অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন। ২০২৫ সালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১–০ গোলের গুরুত্বপূর্ণ জয়ে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরেন তিনি।

এরপর একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচেও তাঁকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। ২০২৬ বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২–১ গোলের জয়েও দলকে নেতৃত্ব দেন রোমেরো।

২০১১ সাল থেকে ১৫ বছর আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন মেসি। তার আগে ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত নেতৃত্বের আর্মব্যান্ড ছিল হাভিয়ের মাচেরানোর হাতে। এই শতাব্দীতে আর্জেন্টিনার বাকি দুই অধিনায়ক ছিলেন হুয়ান পাবলো সরিন ও হুয়ান ভেরোন। চলতি শতাব্দীর পঞ্চম আর্জেন্টাইন অধিনায়ক হতে যাচ্ছেন রোমেরো।

শেষ বাঁশির আগে গোল করে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র ব্রাজিলের

Read full story at source