আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

· Prothom Alo

এশিয়ান গেমস ক্রিকেটে আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল। গ্রুপ ‘এ’–এর ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে তারা। নিশিনে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১০২ রান করে আফগানিস্তান।

সেই রান নেপাল তাড়া করেছে ১৬ বল হাতে রেখে। টুর্নামেন্টে এটাই ছিল নেপালের প্রথম ম্যাচ, অন্যদিকে আফগানিস্তানের দ্বিতীয়। আফগানিস্তান প্রথম ম্যাচে হারায় জাপানকে।

Visit freshyourfeel.com for more information.

টসে হেরে বোলিংয়ে নামা নেপাল এদিন শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পাওয়ারপ্লের মধ্যেই আফগানিস্তানের টপ অর্ডার গুঁড়িয়ে দেন নেপালের স্পিনার ললিত রাজবংশী। ব্যাটিং অর্ডারে প্রথম ৩ উইকেট নেন রাজবংশী।

দলীয় ১৬ রানে ৩ উইকেট হারানো আফগানিস্তান ফয়সাল শিনোজাদা ও নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে ঘুরে দাঁড়ায়। দুজনে গড়েন ৩৯ রানের জুটি। দুজনই করেন ৩০ রান।

তাঁদের আউট করেন লেগস্পিনার কুশাল। ৪ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন। শেষ দিকে নাজিবুল্লাহ ও নাঙ্গেয়ালিয়া খারোতি ৩০ রানের জুটি গড়েন। তাতেই তিন অঙ্কের ঘরে পৌঁছায় আফগানিস্তানের সংগ্রহ।

১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নেপালের। আফগান বোলারদের চাপে সপ্তম ওভারের মাঝামাঝি ৩১ রানে ৩ উইকেট হারায় তারা। এরপর সন্দ্বীপ জোরা (৩৪) ও রোহিত পৌডেল (৩৩) দলের হাল ধরেন।

দুজনের গুরুত্বপূর্ণ ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় নেপাল। শেষ পর্যন্ত ১৮তম ওভারে লক্ষ্য পেরিয়ে যায় নেপাল। ৫ উইকেটে জয় নিয়ে এশিয়ান গেমসের যাত্রা শুরু করে তারা।

এশিয়ান গেমস ক্রিকেটে ‘বি’ গ্রুপে আছে মালয়শিয়া, হংকং ও ওমান। দুই গ্রুপ থেকে চারটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ২০ ওভারে ১০২/৭ (ললিত ৩/১৩, কুশল ৪/২১, দীপেন্দ্র ০/২১)।নেপাল: ১৭.২ ওভারে ১০৩/৫ (সন্দ্বীপ ৩৪, রোহিত ৩৩*, দীপেন্দ্র ১৫; ফরিদুন ১/১০, আব্দুল্লাহ ১/১৫, আরব ১/১৩)।ফল: নেপাল ৫ উইকেটে জয়ী।

Read full story at source