বাটলারের চোট নাকি কুশলের সেঞ্চুরি, কীভাবে জিতল শ্রীলঙ্কা
· Prothom Alo

৩২১ রান তাড়ায় ৭৫ বলে দরকার ছিল ৬৮ রান। ক্রিজে জস বাটলার, ৬৭ রানে ব্যাট করছিলেন। হেডিংলিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের জয় তখন সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। কিন্তু হঠাৎই বদলে যায় সব হিসাব।
Visit sport-tr.bet for more information.
হ্যামস্ট্রিংয়ে টান লাগায় ৬৭ রানে অবসরে যেতে বাধ্য হন বাটলার। ইংল্যান্ডের জয়ের পথটা সেখানেই একটু কঠিন হয়ে যায়। পরে ১৪ বলে ২৭ রানের সমীকরণে থাকতে আবার ব্যাট হাতে ফিরেছিলেন বাটলার। শেষ ওভারে ১৯ রানের সমীকরণ মেলাতে পারেননি। তাতে ইংল্যান্ড থেমেছে ৩০৬ রানে। ১৬ রানের জয় নিয়ে সিরিজ ১-১ করে ফেলে শ্রীলঙ্কা।
বাটলার চোটে না পড়লে শ্রীলঙ্কা কি জিততে পারত? হয়তো না। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস এ কথাতে একটু কষ্ট পেতে পারেন! দলের ইনিংসে অসাধারণ সেঞ্চুরি আছে তাঁর। করেছেন ১০০ বলে ১২১ রান, যা তাঁর ওয়ানডে ক্যারিয়ারে সপ্তম। পুরো সিরিজে ধুঁকতে থাকা শ্রীলঙ্কা তো এ কারণেই তুলতে পেরেছে ৩২১ রান।
৬৭ রানের সময় চোটে মাঠ ছাড়েন বাটলারশ্রীলঙ্কার এই বড় সংগ্রহের ওপর ভর করেই তাদের বোলাররা লড়াই করেছেন। আর চোটে বাটলার মাঠ ছাড়ার পরও ইংল্যান্ডের সুযোগ ছিল। গাস অ্যাটকিনসন, উইল জ্যাকসরা তো ছিলেন। এমনকি ১৪ বলে ২৭ রানের সমীকরণে থাকতেও ইংল্যান্ডের আশা বেঁচে ছিল। জ্যাকসের ৫২ রান সেই আশাকে আরও জিইয়ে রাখে। তবে জ্যাকস রানআউট হলে আর ৬৯ রানে বাটলার ফিরলে শ্রীলঙ্কার জয় নিশ্চিত হয়ে যায়।
কেন্টের প্রমোশন-সমীকরণের ম্যাচে খালেদের ৩ উইকেটশ্রীলঙ্কার বোলাররাও কৃতিত্ব পাবেন। শ্রীলঙ্কার পেসাররা রিভার্স সুইং কাজে লাগিয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের আটকে দিয়েছেন। আর এভাবেই ৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে দেশের বাইরে জিতেছে শ্রীলঙ্কা। চলতি সফরেও এটিই ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম জয়। এর আগে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেছিল ইংল্যান্ড-শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে আগামী পরশু, দ্য ওভালে।
সেঞ্চুরির পর কুশল মেন্ডিসসফরে প্রথমবার হেরে স্বাভাবিকভাবেই হতাশ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। ম্যাচ শেষে বলেন, ‘আপনি যখন হেরে যান, তখন সব সময়ই হতাশ লাগে। বিশেষ করে শেষ ১০-১৫ ওভারে শ্রীলঙ্কা অসাধারণ খেলেছে। ম্যাচে এমন অনেক মুহূর্ত ছিল, যেখানে আমরা আরেকটু ভালো করতে পারতাম।’
শ্রীলঙ্কার অধিনায়ক কুশল স্বাভাবিকভাবেই বেশ খুশি এমন একটা জয় পেয়ে, ‘আমার দল যেভাবে খেলেছে, তাতে আমি খুবই খুশি। আমরা খুব ভালোভাবে শুরু করেছিলাম এবং মিডল অর্ডারও দারুণ ব্যাটিং করেছে। আজকের ম্যাচ শেষ, এখন আমাদের পরের ম্যাচে মনোযোগ দিতে হবে এবং মৌলিক বিষয়গুলো ঠিকঠাক করতে হবে।’
দারুণ শুরু, তবু দক্ষিণ আফ্রিকার কাছে বড় হার অস্ট্রেলিয়ার