চলছে দেশীয় পণ্যের মেলা ‘সুতোর গল্প: শারদীয় উৎসব’, ঘুরে আসতে পারেন আপনিও
· Prothom Alo

ফ্যাশন এন্টারপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে চলছে দেশীয় পণ্যের মেলা ‘সুতোর গল্প: শারদীয় উৎসব’।
Visit rhodia.club for more information.
ধানমন্ডির মাইডাস সেন্টারে শুরু হয়েছে দেশীয় পণ্যের মেলা ‘সুতোর গল্প: শারদীয় উৎসব’। এই মেলার আয়োজন করেছে ফ্যাশন এন্টারপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মেলায় অংশ নেবে প্রায় ৫০টি ব্র্যান্ড, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান। মেলা শেষ হবে ২৭ সেপ্টেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই মেলা।
মেলায় সুপরিচিত ব্র্যান্ডগুলোর পাশাপাশি নতুন প্রজন্মের উদ্যোক্তাদেরও নিয়ে আসা হয়েছে। রোজার ঈদ সামনে রেখে এর আগে গত ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি আয়োজিত ‘সুতোর গল্প’ মেলা বেশ সাড়া ফেলেছিল।
ঢাকার কাছেই যে গ্রামীণ বাজারে মিলবে তাজা শাকসবজি, ফলমূল ও মাছএতে অংশগ্রহণ করছে শিল্প লোক, পোশাক বাই তাননাস, মিথ আর্টস অ্যান্ড ক্র্যাফটস, কইন্যা, কালিন্দী, সিগনেট, সুতলি, আটকুঠুরি নয় দরজা, বুনো, দয়ীতা, তেরো পার্বণ, পরিণীতা ফ্যাশন, তানি’স বাংলাদেশ, ঋতি, মিতার গল্প, নকশা মিস্ত্রী, গুটিপা, বক্স অব অর্নামেন্টস, মুনমুন’স, সরলা, অয়ন ক্র্যাফটস, পৌরাণিক, বেনে বউ, নিপুণ ক্র্যাফটস, ট্রেন্ডজ, ট্যান, ক্র্যাফট পান্ডা, দীঘল, শিশু পরিবহন।
আরও থাকছে খুঁত, যথা শিল্প, আজুরা বাই শান্তা কবির, রিংকি’স এ্যাটায়ার, আর্টজেনিকস বাই আনিকা, সীবনী, কল্পতরু, ফারহানা ফ্যাশন, কনক দ্য জুয়েলারি প্যালেস, দেশাল, রঙ বাংলাদেশ, অঞ্জন’স, কে ক্র্যাফট, সাদাকালো, কাপড়-ই-বাংলা, অন্যরকম।
অনলাইন থেকে যেভাবে জনপ্রিয় হয়ে উঠল দেশি পোশাকের ব্র্যান্ড ‘খুঁত’