বগুড়া মেডিকেল কলেজে বাগানের প্রাণ–প্রকৃতি

· Prothom Alo

উত্তরের অন্যতম চিকিৎসাকেন্দ্র ও বিদ্যাপীঠ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। কলেজ ভবনের সামনেই গড়ে তোলা হয়েছে একচিলতে মনোরম বাগান। সেখানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শিক্ষার্থীদের জন্য বসার ব্যবস্থা আর শিশুদের আনন্দ দিতে বসানো হয়েছে দোলনা। তবে বাগানটি কেবল শিক্ষার্থীদের অবসরের ঠিকানাই নয়, রূপ নিয়েছে প্রাণ-প্রকৃতির এক মিলনমেলায়। এখানকার কাঠবিড়ালিদের খাবারের জোগান দিতে কলেজের এক সহৃদয় শিক্ষক প্রতিদিন নিয়ম করে গাছতলায় বাদাম রেখে যান। সেই টানে কাঠবিড়ালির ছুটে আসা মুগ্ধ করে সবাইকে। সঙ্গে নানা রঙের ফুল আর পাখপাখালির উপস্থিতি বাগানটিকে করে তুলেছে প্রাণবন্ত। এ সবকিছু নিয়েই সাজানো হয়েছে আজকের এই ছবির গল্প।

Visit h-doctor.club for more information.

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ভবন। কলেজ ভবনের সামনের বাগানে হাঁটছেন শিক্ষার্থীরা। বাগানে রাখা দোলনায় মনের আনন্দে দোল খাচ্ছে এক শিশু। গোলাপের কাঁটাঝোপ এড়িয়ে বাগানে নিশ্চিন্তে হেঁটে বেড়াচ্ছে এক বিড়াল। বসার জন্য বাগানজুড়ে রাখা হয়েছে সারি সারি বেঞ্চ। বাগানের ঘাস ছাঁটাইয়ে ব্যস্ত এক মালি। সবুজের সান্নিধ্যে বসে কিছুটা সময় নিজেদের মতো করে কাটাচ্ছেন মেডিক্যাল শিক্ষার্থীরা। ক্যাম্পাসের একচিলতে বাগানে ডালজুড়ে ফুটে থাকা আকর্ষণীয় বেগুনি অলকানন্দা ফুল।সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে ফোটার অপেক্ষায় থাকা রাবার লতা ফুলের কুঁড়ি। পরিবারের সঙ্গে এসে বাগানের স্নিগ্ধ পরিবেশে আপনমনে খেলায় মেতেছে এক শিশু। পরম আয়েশে খুঁটে খুঁটে বাদাম খাচ্ছে একটি কাঠবিড়ালি।

Read full story at source