ট্রাম্প আরও যা কিছু করতে বাধ্য করতে পারেন
· Prothom Alo
বাণিজ্যচুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ডোনাল্ট ট্রাম্প। রস+আলোর অনুসন্ধান টিম খুঁজে বের করেছে ভবিষ্যতে আরও যা কিছু করতে ট্রাম্প বাংলাদেশকে বাধ্য করতে পারেন…
Visit betsport24.es for more information.
আইডিয়া: তাহসিন আহমেদ
আমার হেয়ারস্টাইলের কপিরাইট কিনে বাংলাদেশের সব স্কুলের শিক্ষার্থীদের এই স্টাইল দিতে হবে।
সরকারি আমলাদের খরচ কমাতে ও ছাঁটাইয়ে কাজ করতে ইলন মাস্কের নেতৃত্বে একটি বিশেষ টিম তোমাদের নিতে হবে।
বাংলাদেশের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের জন্য স্পেসএক্স রকেট কিনতে হবে।
‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের কভার ফটোতে কপিরাইট কিনে আমার ছবি বাধ্যতামূলক রাখতে হবে।
ডাকসুর সংগ্রহশালায় আমার ছবি রাখতে হবে।
বাংলাদেশের উন্নয়নে আমার অবদান নিয়ে ‘ট্রাম্প হ্যাজ আ প্লান’ শিরোনামে বই প্রকাশ করতে হবে।
আমার জন্মদিন উপলক্ষে মানুষকে খিচুড়ি খাওয়াতে হবে।
তোমাদের দেশের বিখ্যাত ‘ছাগল’ আমাকে দিতে হবে।
আমি যা–ই করি না কেন, শুধু আমার প্রশংসা করবে, তোমার দলের এমন কিছু বুদ্ধিজীবী আমাকে দিতে হবে।
তোমরা কীভাবে ১৫০ টাকায় লাঞ্চ করো, সেই বুদ্ধি আমাকে দিতে হবে।