যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতা, চতুর্থ স্থানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এরিয়াল রোবোটিকস টিম
· Prothom Alo

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিকস টিম (ইউএআরটি) যুক্তরাষ্ট্রের ওকলাহোমাতে অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেছে। এই প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই ইউআইইউর ইউএআরটির এ অর্জন একটি গৌরবময় ও ঐতিহাসিক মাইলফলক। প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব ১৪-১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসায় স্কাইওয়ে রেঞ্জে অনুষ্ঠিত হয়।
Visit grenadier.co.za for more information.
চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দলগুলো অংশগ্রহণ করে। নিজেদের উদ্ভাবনী প্রযুক্তি, প্রকৌশল দক্ষতা ও পরিচালন সক্ষমতার সফল প্রয়োগের মাধ্যমে ইউআইইউর ইউএআরটি চতুর্থ স্থান অর্জন করেছে। এসইউএএস প্রতিযোগিতায় ইউআইইউর এরিয়াল রোবোটিকস টিম (ইউএআরটি) প্রথমবারের মতো কোনো বাংলাদেশি দল পোডিয়ামে স্থান করে নিয়েছে।
২০০৩ সাল থেকে নিয়মিত আয়োজিত হয়ে আসা এসইউএএস প্রতিযোগিতা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস প্রতিযোগিতা হিসেবে পরিচিত। এবারের প্রতিযোগিতার প্রাথমিক পর্বে বিশ্বের বিভিন্ন দেশের ৮১টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ৬৭টি দল চূড়ান্ত পর্বের ফ্লাইং প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। পরবর্তী সময়ে ৬৪টি দল ফ্লাইট রেডিনেস অনুমোদন পায় এবং শেষ পর্যন্ত ৫৮টি দল ফ্লাইট পরিচালনা করে। প্রতিযোগিতার দিন প্রতিকূল আবহাওয়ার কারণে অংশগ্রহণকারী দলগুলোকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। উচ্চ বাতাসের গতি ও তাপমাত্রাজনিত চ্যালেঞ্জের ফলে ফ্লাইট পরিচালনাকারী দলগুলোর মধ্যে ২১টি দল ক্র্যাশের শিকার হয়। এমন প্রতিকূল পরিস্থিতিতেও ইউআইইউর ইউএআরটি তাৎক্ষণিকভাবে কৌশলগত পরিবর্তন ও প্রযুক্তিগত সমন্বয় করে সফলভাবে নিজেদের মিশন সম্পন্ন করে চতুর্থ স্থান অর্জন করেছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছিল কর্নেল ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও ওয়ারশ ইউনিভার্সিটি অব টেকনোলজিসহ উচ্চশিক্ষার প্রতিষ্ঠান। এবারের প্রতিযোগিতায় ইউএআরটি সেফটি ইন্সপেকশন ও র্যাপিড রেসপন্সে পূর্ণ নম্বর অর্জন করে। পাশাপাশি অটোনমাসভাবে মিশন সম্পূর্ণ করার কৃতিত্ব অর্জন করে।