মা ছিলেন নানার বাড়িতে, একা পেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
· Prothom Alo

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাড়িতে একা পেয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৮ বছর বয়সী এক প্রতিবেশীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
Visit michezonews.co.za for more information.
এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্কুলে আসা-যাওয়ার পথে ছাত্রীটিকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন সময় প্রলোভন ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন অভিযুক্ত ব্যক্তি।
গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে একা ছিল ওই ছাত্রী। তখন তার মা নানার বাড়িতে অবস্থান করছিলেন। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে ছাত্রীকে ধর্ষণ করেন এবং ঘটনা কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেন। পরে ভুক্তভোগী ছাত্রী বিষয়টি তার মা–বাবাকে জানালে পরিবারের সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে থানায় লিখিত অভিযোগ দেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ ও ভুক্তভোগী শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোসহ আইনি প্রক্রিয়া চলছে।
মাদ্রাসাছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলার দুই আসামি অধরা
এদিকে নান্দাইলে এক মাদ্রাসাশিক্ষার্থীকে (১৪) ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ১৫ সেপ্টেম্বর একটি মামলা হয়েছে। গত ২৮ আগস্ট ধর্ষণের ঘটনার প্রায় ১৭ দিন পর শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। মামলার তিন আসামির মধ্যে প্রধান আসামি কাজিম উদ্দিন (৪৫) গ্রেপ্তার হলেও অন্য দুজনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ওসি আজহারুল ইসলাম বলেন, ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।