ফাইনালে উঠতে পারলেন না মিরাজ, বৃথা গেল হেটমায়ারের সেঞ্চুরি

· Prothom Alo

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের শেষটা ভালো হলো না। দ্বিতীয় কোয়ালিফায়ারে জ্যামাইকা কিংসম্যানের বিপক্ষে নিজের সেরাটা দিতে পারেননি মিরাজ।

Visit albergomalica.it for more information.

আজ ব্রিজটাউনে আগে ব্যাটিং করে মিরাজের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ২০৬ রান তুলেও ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। দারুণ জয়ে জ্যামাইকা উঠেছে ফাইনালে।

মিরাজকে এই ম্যাচে বোলিংয়ে আনা হয় ইনিংসের দ্বিতীয় ওভারেই। উদ্দেশ্যে ছিল দুই বাঁহাতি মাজ সাদাকাত ও ক্রিক ম্যাকেঞ্জির উইকেট। সেই উদ্দেশ্য তো সফল হয়ইনি, উল্টো মিরাজের প্রথম ওভারে সাদাকাত দুটি ছক্কা ও একটি চার মেরেছেন।

দারুণ সেঞ্চুরি করেন হেটমায়ার

তাঁর প্রথম ওভারে এসেছে ১৮ রান। এরপর মিরাজকে বোলিংয়ে আনা হয় পাওয়ারপ্লে শেষে, ইনিংসের সপ্তম ওভারে দেন ৮ রান। পরের ২ ওভারে রানটা প্রায় আটকে রেখেছিলেন মিরাজ। কিন্তু তাঁর স্পেলের শেষ ২ বলে ২ ছক্কা মারেন আরেক পাকিস্তানি বাঁহাতি ক্রিকেটার সাইম আইয়ুব। তাতে ৪ ওভারে মিরাজ দেন ৪৩ রান। উইকেট পাননি।

বেটিং তদন্তে ফোন জব্দ, রিজওয়ান গেলেন আইসিসিতে—পাকিস্তান ক্রিকেটে হচ্ছেটা কী

ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি মিরাজের। গায়ানা যে ২০৬ রান তুলেছে, সেটা শিমরন হেটমায়ারে কল্যাণে। ৪৫ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন হেটমায়ার। এবারের সিপিএলে এটি হেটমায়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

জ্যামাইকা রান তাড়া করেছে দল হিসেবে। সাদাকাতের ৪১, ম্যাকেঞ্জির ৩৪, কিচি কার্টির ৫৬–এর পর রোভম্যান পাওয়েলের ১৭ বলে ৪০ রানের ইনিংসে ২ বল বাকি থাকতে জয় পায় জ্যামাইকা।

এবারই প্রথমবার সিপিএল খেললেন মিরাজ। মোহাম্মদ নবীর বদলি হিসেবে ৫ ম্যাচ খেলার সুযোগ পেয়ে নিয়েছেন ৯ উইকেট। এই ৯ উইকেট মিরাজ পেয়েছেন প্রথম তিন ম্যাচেই। প্লে-অফে প্রথম ম্যাচে ১.২ ওভারে ১০ রান দিয়ে কোনো উইকেট পাননি।

ব্যাট হাতে মিরাজ পুরোপুরিই ব্যর্থ ছিলেন। ৪ ইনিংসে করেছেন ২১ রান। স্ট্রাইক রেট ছিল ৫০ এরও নিচে—৪৮.৮৩।

সিপিএলে পা রেখেই সফল মিরাজ, সাকিব–তামিমরা সেখানে কী করেছেন

Read full story at source