শুরু হলো বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের যাত্রা

· Prothom Alo

বাংলাদেশে প্রযুক্তিখাতে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী করতে ও তাঁদের দক্ষ করে তুলতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬ (বিডিজিপিসি)। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথ উদ্যোগে এই কনটেস্ট পরিচালিত হবে।

আয়োজনের সফল বাস্তবায়নে সম্প্রতি বিএফএফ এবং বিডিওএসএনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএফএফের পক্ষে নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং বিডিওএসএনের পক্ষে সভাপতি মুনির হাসান এই স্মারকে স্বাক্ষর করেন।

Visit playerbros.org for more information.

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। এর মূল লক্ষ্য সমস্যা সমাধান, প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং এবং প্রযুক্তিগত দক্ষতা বিকাশের ক্ষেত্রে মেয়ে শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম তৈরি করা। ইতোমধ্যে এই প্রোগ্রামিং কনটেস্টের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে পুরো সেপ্টেম্বর মাসজুড়ে।

প্রতিযোগিতাটি দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে—স্কুল-কলেজ পর্যায় এবং বিশ্ববিদ্যালয় পর্যায়। নিবন্ধনকারীর সংখ্যার ভিত্তিতে প্রথমে অনলাইন বা আঞ্চলিক প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে।

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে সায়েন্স ফেস্ট

প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে অক্টোবর মাসে এবং ২৪ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

প্রতিযোগিতার পাশাপাশি দেশজুড়ে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাক্টিভেশন সেশন, মিনি ক্যাম্প এবং অংশগ্রহণকারীদের জন্য ৫ দিনের অনলাইন ট্রেনিং ক্যাম্প আয়োজন করা হবে, যাতে নতুন শিক্ষার্থীরাও প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত হতে পারে এবং মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিতে পারে।

উল্লেখ্য, প্রযুক্তি খাতে জনশক্তি তৈরিতে আরও বেশি মেয়েদের সম্পৃক্ত করার লক্ষ্যে বিডিওএসএনের দীর্ঘদিনের প্রচেষ্টা #missingDaughter উদ্যোগের আওতায় এই কনটেস্ট বাস্তবায়নে সহযোগিতা করছে বিএফএফ। এই উদ্যোগ বাংলাদেশের মেয়ে শিক্ষার্থীদের প্রযুক্তির জগতে এগিয়ে যেতে উৎসাহিত করবে এবং ভবিষ্যতের নারী প্রযুক্তি নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেছেন।

এই আয়োজনে যুক্ত হতে বা নিবন্ধন করতে ভিজিট করুন: https://tinyurl.com/yhf7dmne এবং উদ্যোগটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://bdosn.org/olympiads/bdgpc

শেষ হলো বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব

Read full story at source