কাঠের কারুকাজে ঠাকুরের সিংহাসন
· Prothom Alo
কাঠের একটি টুকরা—কারিগরের হাতে পড়ে সেটিই হয়ে ওঠে শিল্পের অনন্য নিদর্শন। হাতুড়ি-বাটালির নিপুণ আঘাতে কাঠের ওপর ফুটে ওঠে ফুল, লতাপাতা ও নানা নকশা। সেই কারুকাজে তৈরি হয় হিন্দু ধর্মাবলম্বীদের ঠাকুরের সিংহাসন। বগুড়ার চেলোপাড়া এলাকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে এ কাজ করে আসছেন কারিগরেরা। একেকটি সিংহাসন তৈরিতে সময় লাগে এক সপ্তাহ বা এর বেশি কিছু সময়। নকশা অনুযায়ী সিংহাসনের দাম নির্ভর করে।
Visit extract-html.com for more information.
দোকানের সামনের বারান্দায় রাখা সিংহাসনে চলছে রঙের কাজ। একেকটি সিংহাসনের উচ্চতা দেড় ফুট থেকে মোটামুটি পাঁচ ফুট পর্যন্ত হয় সিংহাসন তৈরির কাঠের টুকরাগুলো মেশিনের সাহায্যে মসৃণ করে নেওয়া হচ্ছেচলছে সিংহাসনের ড্রয়ার তৈরির কাজনকশা করা সিংহাসনের বিভিন্ন অংশনকশাখচিত সিংহাসন তৈরির পর চলছে রঙের কাজ রং করার পর ফুটে ওঠে নকশা। নকশার ওপর নির্ভর করে দামকাঠের সিংহাসনের চূড়ায় খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে রাধাকৃষ্ণের ছবিকাঠখোদাইশিল্পীদের নিপুণতায় বেঁচে আছে বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পএকটি সিংহাসন ক্রেতার নিকট পৌঁছানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে