বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মা–বাবার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
· Prothom Alo

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
Visit turconews.click for more information.
আজ মঙ্গলবার সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যান তারেক রহমান। দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপির নেতারা। মোনাজাতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী সরিয়ে নেওয়ার পর সমাধিস্থলে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। মিছিল নিয়ে তাঁরা জিয়া উদ্যানের সমাধি প্রাঙ্গণে জড়ো হন।
শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেরেবাংলা নগর, ঢাকা, ১ সেপ্টেম্বরএ সময় ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এর অংশ হিসেবে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
প্রায় দুই দশক পর বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। একই সঙ্গে দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। শেরেবাংলা নগর, ঢাকা, ১ সেপ্টেম্বর১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তাঁর মৃত্যুর পর দলের নেতৃত্বে আসেন স্ত্রী খালেদা জিয়া। এরপর তাঁদের ছেলে তারেক রহমান বিএনপির নেতৃত্বে আসেন।
২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর দলের নেতৃত্বের দায়িত্ব নেন তারেক রহমান।