বিশ্বসুন্দরীর মঞ্চে সামানজারকে প্রথম সপ্তাহে যত পোশাকে দেখা গেল

· Prothom Alo

সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’ এ বছর ৭৫তম বার্ষিকী পালন করছে। তবে অফিশিয়ালি এবার তাদের ৭৩তম আয়োজন অনুষ্ঠিত হচ্ছে (করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে নিয়মিত আয়োজন অনুষ্ঠিত হয়নি)। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ৮ আগস্ট ভিয়েতনামে গেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ বিজয়ী সামানজার সাঈদ। এবারের আয়োজনটি হচ্ছে ভিয়েতনামের হালং বেতে। গত এক সপ্তাহে বাংলাদেশের প্রতিযোগী সামানজার সাঈদ কী কী পোশাক পরলেন, তারই এক ঝলক দেখুন এখানে

Visit rouesnews.click for more information.

আজ (১৫ আগস্ট) সকালে এই ছবি পোস্ট করে সামানজার সাঈদ শুভ সকাল জানিয়েছেন বিশ্বসুন্দরীর ভেন্যু থেকে। বিভিন্ন দেশের সুন্দরীদের নিয়ে সামানজারের সেই সেলফিতে তাঁকে দেখা গেছে ওয়ান শোল্ডার ফুলেল নকশার ড্রেসেস্লিভলেস হাই নেক হল্টার স্টাইলের অফ হোয়াইট এই পোশাক ১৪ আগস্ট রাতের পার্টিতে পরেছিলেন সামানজার সাঈদ। পোশাকটি সামানজার নিয়েছেন লাক্সারি পোশাকের ব্র্যান্ড ‘মাইয়া ঢাকা’ থেকেপোশাকটির সঙ্গে মিলিয়ে মানানসই পায়জামা পরেছিলেন সামানজার। সঙ্গে নজর কাড়ে সিলভার মেটালিক শোল্ডার ব্যাগ১৩ আগস্ট রাতের লুকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ বিজয়ী। ফ্যাশন ব্র্যান্ড ‘সিজ’ বিশেষভাবে সামানজারের জন্য তৈরি করেছে এই মিনিড্রেস, যেখানে বাংলাদেশের শাপলা, কাঁঠাল, ইলিশ আর হাতপাখার নকশা দেখা যায়মিনিড্রেসের ওপরের অংশে নকশিকাঁথার কালো শর্ট বোলেরো জ্যাকেট পরে পুরোদস্তুর বাংলাদেশকেই তুলে ধরেন সামানজারস্যাশিং সেরেমনিতে সামানজার সাঈদকে দেখা যায় ফ্রিল দেওয়া এই লাল রেডি টু ওয়্যার শাড়িতেশাড়ির সঙ্গে হাউস অব ইনায়ার এই ব্যাকলেস ব্লাউজ পরেছিলেন সামানজার। ঠাসা সোনালি–সবুজ কারুকাজের এই ব্লাউজই পুরো লুকে নিয়ে আসে আভিজাত্য। হাতে দেখা যায় বক্স শেপের ক্লাচউদ্বোধনী অনুষ্ঠানে ফ্যাশন ল্যাব বাই তৃষার অফ দ্য শোল্ডার সাদা পার্ল ও ফ্রিঞ্জ দেওয়া গাউন পরেছিলেন সামানজার সাঈদউদ্বোধনী মঞ্চে ওঠার আগে সামানজারের এই স্মৃতি নিশ্চয় অনেক দিন মনে থাকবে। ব্যাকস্টেজে ১১১টি দেশের সুন্দরীদের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা তো আর সবার ভাগ্যে জোটে না১২ আগস্ট উদ্বোধনের প্রথম পর্বে ভিয়েতনামের ঐতিহ্যবাহী ‘আও দাই’ পরেছিলেন সব প্রতিযোগী। সিল্ক কাপড়ে তৈরি ফুসিয়া পিঙ্ক কালারের আও দাই পরে হাতে আঁকা হ্যাট নিয়ে মঞ্চে আসেন সামানজারউদ্বোধনী অনুষ্ঠানের আগে চলে লম্বা সময় ধরে মহড়া। সেখানেই এভাবে দেখা মেলে সামানজারেরপ্রথম অফিশিয়াল ব্রেকফাস্টে এমন সাজে দেখা যায় সামানজারকে। তাঁর এই ওয়ান শোল্ডার গাউনটি ফ্যাশন হাউস ‘সেলিব্রিটিস চয়েস’ থেকে নেওয়া। সাদার কনট্রাস্টে কালো মিনি হোবো ব্যাগ দেখা যায় হাতে১০ আগস্ট বিশেষ ইন্টারভিউ সেশনে সামানজার সাঈদ পরেছিলেন ল্যাভেন্ডার রঙের ড্রেপড ম্যাক্সি গাউন, যার হাতাটা বিশেষভাবে নজর কাড়ে কেপ স্টাইলের কারণে। সেলিব্রিটিস চয়েস ব্র্যান্ডের এই পোশাকের সঙ্গে চাঁপা সাদা পার্লের ক্লাচ নিয়েছিলেনবিশেষ ইন্টারভিউ সেশনে সামানজার সাঈদ। তাঁর সাক্ষাৎকার নেন মিস্টার ওয়ার্ল্ড খেতাবজয়ী পুয়ের্তো রিকোর ড্যানিয়েল মেহিয়াভিয়েতনামে পৌঁছানোর পরদিন ওয়ান শোল্ডার কালো ড্রেসে একটি ভিডিওতে দেখা মেলে সামানজার সাঈদের। ড্রেসটির ওপরের দিকের একটি অংশে সাদা পার্লের নকশা দেখা যায়। পোশাকটি মুক্তা ব্র্যান্ডের৮ আগস্ট বাংলাদেশ থেকে ভিয়েতনামে গেছেন সামানজার সাঈদ। এদিন তাঁকে দেখা যায় ফ্যাশন ব্র্যান্ড ‘সিজ’–এর নকশিকাঁথার নকশা করা স্লিট গাউনে। এবারের আসরে মোট ১২০টি দেশের প্রতিযোগী উপস্থিত হওয়ার কথা থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ১১১টি দেশের প্রতিযোগীবিশ্বসুন্দরীদের সঙ্গে সামানজারের প্রথম দিনের নাশতা, দেখুন ১০ ছবিতে

Read full story at source