নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে অনিয়ন্ত্রিত যান চলাচল
· Prothom Alo
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন তোয়াক্কা না করে চলছে অবৈধ ও অনিয়ন্ত্রিত যানবাহন। কোথাও উল্টো পথে চলছে রিকশা, ভ্যান ও মোটরসাইকেল, আবার কোথাও নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেতু পার হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। সড়ক বিভাজক টপকে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন পথচারীরা। অবাধে চলছে ফিটনেসবিহীন যানবাহন। এসব অনিয়মে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
Visit michezonews.co.za for more information.
বৃষ্টিভেজা মহাসড়কে উল্টো পথে নারী ও শিশু যাত্রী নিয়ে রিকশা চালাচ্ছেন এক চালক। সঠিক পথে আসা চালকদের হাত দিয়ে ইশারা দিয়ে সতর্ক করছেন। মাতুয়াইল, ১৯ জুলাই বড় গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে মহাসড়কে অবৈধভাবে চলছে ব্যাটারিচালিত রিকশা। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কাঁচপুর এলাকা, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক, ১৮ জুলাইসড়ক বিভাজক টপকে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন পথচারীরা। শনির আখড়া এলাকা, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক, ১৮ জুলাই ঢাকা–নারায়ণগঞ্জ মহাসড়কে ঝুঁকি নিয়ে বিভাজক গলে পারাপার হচ্ছেন পথচারীরা। সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। মাতুয়াইল, ১৯ জুলাইরাজধানীর গণপরিবহনের বেহাল দশা। বৃষ্টির দিনে ভাঙা কাচের কারণে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। রাজধানীর শনির আখড়া এলাকায়, ১৯ জুলাইফিটনেসবিহীন বাস থেকে বের হচ্ছে কালো ধোঁয়া। মাতুয়াইল এলাকা, ঢাকা–নারায়ণগঞ্জ মহাসড়ক, ১৯ জুলাইউল্টো পথে মোটরসাইকেল চালিয়ে আসছেন এক পুলিশ সদস্য। মাতুয়াইল এলাকায়, ঢাকা–নারায়ণগঞ্জ মহাসড়ক, ১৯ জুলাইব্যস্ত ঢাকা–নারায়ণগঞ্জ মহাসড়কে ভারী যানবাহনের মাঝখান দিয়ে ঝুঁকি নিয়ে উল্টো পথে চলছে এক ভ্যানচালক। মাতুয়াইল এলাকায়, ১৯ জুলাই কাঁচপুর সেতুতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষেধ। তারপরও ঝুঁকি নিয়ে উল্টো পথে সেতু পার হচ্ছেন এক চালক। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে, ১৮ জুলাইঢাকা–নারায়ণগঞ্জ মহাসড়কের মাতুয়াইল এলাকায় উল্টো পথে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা। এতে চালক ও যাত্রীরা আহত হন। পরে পথচারী ও পুলিশ সদস্যরা অটোরিকশা থেকে তাঁদের উদ্ধার করেন। অনিবন্ধিত ও অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলের কারণে এ সড়কটিতে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট–বড় দুর্ঘটনা। মাতুয়াইল, ১৯ জুলাই