ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার
· Prothom Alo

ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে গেছেন আর্জেন্টিনা দলের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। পদক নিতে মঞ্চে উঠে তিনি ট্রাম্পকে কোনো অভিবাদন জানাননি। তবে আর্জেন্টিনা ও স্পেনের অন্য ফুটবলাররা তাঁকে স্বাভাবিকভাবেই অভিবাদন জানিয়েছেন।
রোমেরোর ট্রাম্পের সঙ্গে হাত না মেলানোর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তিনি ট্রাম্পের আগে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে হাত মেলান। তবে ট্রাম্পকে এড়িয়ে যান।
Visit playerbros.org for more information.
ট্রাম্প শুধু খেলোয়াড়দের পদকই তুলে দেননি, হাত মিলিয়ে ও কারও কারও সঙ্গে কথা বলে শুভেচ্ছাও জানান। এরপর ইনফান্তিনোকে সঙ্গে নিয়ে স্পেনের অধিনায়ক রদ্রির হাতে ট্রফি তুলে দেন। ট্রফি দেওয়ার পর যখন উদ্যাপন শুরু হয়, তখনো মার্কিন প্রেসিডেন্ট মঞ্চের ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিলেন। ফলে চ্যাম্পিয়ন দলের ট্রফি উঁচিয়ে ধরার ঐতিহাসিক ছবিতে তিনিও ফ্রেমবন্দী হয়ে যান।
el cuti romero le negó el saludo a donald trump. pic.twitter.com/bAJhC7Eo3R
— make argentina gay again (@makearggayagain) July 19, 2026
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রাম্পের এ উপস্থিতি অবশ্য আকস্মিক ছিল না। গত ২৩ জুন ফিফা সভাপতি জানান যে তাঁরা দুজন মিলে যৌথভাবে ট্রফি তুলে দেবেন। আগের আসরগুলোতে এ দায়িত্ব মূলত ফিফা সভাপতির একার থাকত। ট্রাম্পের পুরস্কার তুলে দেওয়া অনেকেই পছন্দ করেননি। সে কারণেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য তিনি মাঠে প্রবেশ করতেই গ্যালারি থেকে দুয়োধ্বনি আসা শুরু করে।
এই স্পেন না জিতলে অবিচার হতোএবারের বিশ্বকাপে এই প্রথম মাঠে এসেছেন ট্রাম্প। যদিও নিজের কর্মকাণ্ড দিয়ে বেশ আলোচিতই ছিলেন ট্রাম্প। শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে ফিফাকে ফোন করেছিলেন তিনি। পরে ফিফা শাস্তি স্থগিত করলে ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে সমালোচনা হয়। এবারের বিশ্বকাপে সবচেয়ে বিতর্কিত ঘটনার মধ্যে এটি একটি।
সংবাদ সম্মেলনে স্কালোনির কান্না, ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা