গৃহঋণ বিষয়ে এসইএল–ডিবিএইচ চুক্তি 

· Prothom Alo

গৃহঋণ বিষয়ে দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) ও ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি একটি সমঝোতা চুক্তি সই করেছে। গৃহঋণ সহায়তা জোরদার এবং এসইএলের গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা নিশ্চিতে এ চুক্তি করা হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

Visit milkshakeslot.online for more information.

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসইএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল আউয়াল, অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সাইমুম ইসলাম, বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক ইশতিয়াক আহমেদ ও বিপণন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশরাফুল ইনসান ইভান এবং ডিবিএইচ ফাইন্যান্সের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এ কে এম তানভীর কামাল, ঋণ বিক্রয় বিভাগের প্রধান মো. ফেরদৌস হোসেন পলাশ, বিক্রয় বিভাগের প্রধান মো. গোলাম রসুল ইসলাম, সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল্লাহ আল মামুন ও সিনিয়র সেলস টিম ম্যানেজার মো. মাকসুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অংশীদারত্বের মাধ্যমে এসইএল ও ডিবিএইচ ফাইন্যান্স নির্ভরযোগ্য ঋণ সহায়তার মাধ্যমে গ্রাহকদের জন্য গৃহমালিকানার প্রক্রিয়া আরও সহজ করে তুলবে।

Read full story at source