কক্সবাজারে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার, পুলিশের ধারণা, ধর্ষণের পর হত্যা

· Prothom Alo

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় নিখোঁজের দুই দিন পর সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের একটি পরিত্যক্ত ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, শিশুকে ধর্ষণের পর হত্যা করে ডোবায় ফেলা হয়েছে।

নিহত শিশুর বয়স সাত বছর। সে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত। গত রোববার সকালে ওই মাদ্রাসায় গিয়েছিল সে। বেলা একটার দিকে তার মাদ্রাসা থেকে ফেরার কথা, তবে বিকেল হলেও সে ফেরেনি। এরপর খোঁজাখুঁজি শুরু হয়। তার খুঁজে এলাকায় মাইকিংও করা হয়, তবে তার খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে তার লাশ ডোবায় ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

Visit syntagm.co.za for more information.

পুলিশ জানায়, প্রাথমিক সুরতহালে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির বাবা প্রথম আলোকে বলেন, রোববারই তার ছেলেকে হত্যা করা হয়েছে। এরপর মরদেহ পরিত্যক্ত ডোবার ময়লা পানিতে ফেলে দেওয়া হয়। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান।

জানতে চাইলে মাতামুহুরী পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদ বলেন, এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর সন্দেহ অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

Read full story at source