ওয়েব ব্রাউজারেই ব্যবহার করা যাবে গুগলের ফ্লাইট সিমুলেটর

· Prothom Alo

গুগল আর্থের ফ্লাইট সিমুলেটরের একটি দৃশ্য

এত দিন গুগল আর্থের ফ্লাইট সিমুলেটরের শুধু ডেস্কটপ সংস্করণ ব্যবহার করা যেত। এবার সেই সীমাবদ্ধতা তুলে দিয়ে ওয়েব ব্রাউজার থেকেই ফ্লাইট সিমুলেটর ব্যবহারের সুবিধা চালু করেছে গুগল। ফলে কোনো সফটওয়্যার ডাউনলোড বা ইনস্টল ছাড়াই ব্যবহারকারীরা সরাসরি ব্রাউজার থেকে ভার্চ্যুয়াল উড্ডয়নের অভিজ্ঞতা নিতে পারবেন।

Visit h-doctor.club for more information.

গুগল জানিয়েছে, ফ্লাইট সিমুলেটর চালু করতে প্রথমে গুগল আর্থে প্রবেশ করে ‘এক্সপ্লোর আর্থ’ অপশনে ক্লিক করতে হবে। এরপর মেনুবারের ‘টুলস’ বিভাগ থেকে ‘ফ্লাইট সিমুলেটর’ নির্বাচন করলেই আকাশে ভ্রমণ করা যাবে। উড্ডয়ন নিয়ন্ত্রণ ও নেভিগেশনের জন্য প্রয়োজনীয় কি–বোর্ড শর্টকাটগুলো গুগলের সাপোর্ট পেজে পাওয়া যাবে। ফ্লাইট সিমুলেটরের নতুন ব্যবহারকারীদের উদ্দেশ্যে গুগল জানিয়েছে, অনেক সময় দৃশ্যপট সাধারণ মানচিত্রের মতো দেখা যেতে পারে। সে ক্ষেত্রে ‘ভিউ’ মেনুতে গিয়ে বেসম্যাপ স্টাইল ‘ম্যাপ’ থেকে ‘স্যাটেলাইট’ অপশন নির্বাচন করলে আরও বাস্তবসম্মত দৃশ্য দেখা যাবে।

ফ্লাইট সিমুলেটরে উড্ডয়ন শুরুর আগে গুগল আর্থে একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করে নেওয়ার পরামর্শ দিয়েছে গুগল। অন্যথায় সমুদ্র বা জনবসতিহীন কোনো এলাকা থেকে যাত্রা শুরু হতে পারে। উড্ডয়নের সময় বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হলেও সমস্যা নেই। সিমুলেটরে থাকা ‘ইউ ক্র্যাশড! রিস্টার্ট’ অপশনে ক্লিক করলেই আবার নির্দিষ্ট উচ্চতা থেকে নতুন করে যাত্রা শুরু করা যাবে।

গুগলের তথ্যমতে, ফ্লাইট সিমুলেটর পেশাদার বৈমানিকদের প্রশিক্ষণের জন্য তৈরি কোনো সিমুলেটর নয়। এটি মূলত সাধারণ ব্যবহারকারীদের জন্য পৃথিবীর বিভিন্ন অঞ্চল আকাশ থেকে ঘুরে দেখার একটি বিনোদনমূলক সুবিধা। তাই বাস্তব উড্ডয়ন প্রশিক্ষণ বা উন্নত বৈমানিক দক্ষতা অর্জনের ক্ষেত্রে এটি কার্যকর নয়।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

Read full story at source