যেকোনো আসক্তিই শিশু-কিশোরদের মানসিক বিকাশের অন্তরায়

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৩ সালের ২০ মার্চ ১৬৩তম সভা অনুষ্ঠিত হয়। অনলাইন এই আয়োজনে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম ‘শিশুর মানসিক বিকাশ ও পারিবারিক অশান্তি: মাদকের প্রভাব’ এই বিষয়ের উপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

Visit esporist.com for more information.

পরামর্শ অনুষ্ঠানে মনোবিদ ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘শিশু-কিশোরদের মাদকাসক্তি নিয়ে সমাজ ও পরিবারে তীব্র উদ্বেগ থাকলেও, তাদের মোবাইল বা প্রযুক্তি আসক্তিকে একইভাবে বিপজ্জনক মনে করেন না। মাদক ও প্রযুক্তির আসক্তি শিশু-কিশোরদের প্রায় একই ধরনের ক্ষতি করে থাকে।

ডা. রাহেনুল ইসলাম বিষয়টিকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করে সতর্ক করে বলেন যে, ‘মাদকের আসক্তি এবং প্রযুক্তির আসক্তি—উভয়ই শিশু–কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে প্রায় সমানভাবে ক্ষতি সাধন করে।’

আগামী প্রজন্মের সুস্থতা ও স্বাভাবিক মানসিক বিকাশ নিশ্চিত করতে যেকোনো ধরনের আসক্তি, তা মাদক হোক কিংবা ডিজিটাল স্ক্রিন—সবকিছু থেকেই তাদের দূরে রাখার ওপর জোর দেন তিনি।

Read full story at source