যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ক্যালিফোর্নিয়া চ্যাপটারের সম্মেলন অনুষ্ঠিত

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে ২৯ ও ৩০ মে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ক্যালিফোর্নিয়া চ্যাপটারের ১৪তম বার্ষিক সাধারণ সম্মেলন। এ বছর সম্মেলনটি অনুষ্ঠিত হয় ক্যালিফোর্নিয়া ও নেভাদা অঙ্গরাজ্যের যৌথ উদোগে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘ব্রেকিং ব্যারিয়ার্স অ্যান্ড লিডিং টু কানেকটিভিটি’।

Visit biznow.biz for more information.

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

দুই দিনব্যাপী সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসকদের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে জ্ঞানের আদান–প্রদান, সামাজিক কার্যক্রম পরিচালনা করা এবং নতুন চিকিৎসকদের জন্য সুযোগ তৈরি করা। এ বছর সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল অব বাংলাদেশ লস এঞ্জেলেস মো. জাবেদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ক্যালিফোর্নিয়া কেন্দ্রীয় চ্যাপটারের বর্তমান সভাপতি চিকিৎসক আয়েশা শিকদার। তাঁরা উভয়ই আশাবাদ ব্যাক্ত করেন, কীভাবে এই চিকিৎসক সংগঠন আরও সক্রিয়ভাবে তাদের কাজ চালিয়ে যেতে পারে এবং মানব সেবায় অবদান রাখতে পারে। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি চিকিৎসক মাহফুজুর রহমান বক্তব্য দেন এবং সায়েদা কবির তুলির নেতৃত্ব গঠিত নতুন কার্যকরী পরিষদকে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠান শেষ হয় বিশিষ্ট সংগীতশিল্পী ফাহমিদা নবীর সুরের মূর্ছনায়।

Read full story at source