লাল পলাশের দেশ
· Prothom Alo

সোনার গাঁয়ের মেঠো পথে জারুল ফুলের মেলা,
Visit newsbetting.cv for more information.
লাল পলাশের বনের মাঝে ফিঙে-টিয়ের খেলা।
মাঠের বুকে সবুজ ধানে মনমাতানো ঢেউ,
শালিক দোয়েল নৃত্য করে দেখল না তো কেউ।
রক্তরাঙা শিমুল দোলে বৃক্ষের উঁচু ডালে,
শাপলা, কমল, শালুক ফোটে বিলে, নদী, খালে।
হিজলবনে হাসছে দেখো রাঙা হিজল ফুল,
নদীর কূলে ঝরে পড়ে রাঙায় নদীর কূল।
বনের ফুল ওই ঝুমকো জবা আলতা মেখে গায়,
খেলছে প্রজাপতির সাথে পাতার নূপুর পায়।
ফুলের রানি রক্তগোলাপ ছড়ায় মধুর ঘ্রাণ,
রূপ ও গন্ধে নয়ন জুড়ায়, মন করে আনচান।
ফাগুন এলে কৃষ্ণচূড়া রাধাচূড়ার ডালে,
মনমাতানো আগুন লাগে, নাচে হাওয়ার তালে।
দেশরানি রোজ সাজে হাজার পুষ্প গুঁজে কেশে,
দেখবে তুমি আসলে কভু লাল পলাশের দেশে।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]