বৈরী আবহাওয়া উপেক্ষা করে দ্বিতীয় দিনে মানুষের ঢল

· Prothom Alo

নিউইয়র্কে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলার দ্বিতীয় দিন গতকাল শনিবার ঝড়বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষ ছুটে এসেছিলেন জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে (জেপ্যাক)। বইপ্রেমী, লেখক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ দিনভর ছিল সরব।

দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিল সাহিত্য অনুষ্ঠান ‘কলম ও কৌতূহল’। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদাত হোসাইন, দীপেন ভট্টাচার্য, কৌশিক সেন, আশরাফ কায়সার ও রাজু আলাউদ্দিন। সঞ্চালনা করেন পারমিতা হিম।

Visit somethingsdifferent.biz for more information.

এদিন মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। ‘প্রবাসজীবন—বাঙালিকে দিয়েছে বাণিজ্যিকতা, কেড়ে নিয়েছে আন্তরিকতা’ শীর্ষক এ বিতর্কে বিপক্ষ দলের দলনেতা বিরূপাক্ষ পালের ব্যঙ্গ–রসাত্মক যুক্তি দর্শকদের আনন্দ দেয়।

পরে রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিনের সুরেলা পরিবেশনায় দর্শক-শ্রোতারা রাত ১১টা পর্যন্ত মুগ্ধ হয়ে থাকেন।

আয়োজকেরা জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মানুষের উপস্থিতি প্রমাণ করে, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি প্রবাসী বাঙালিদের ভালোবাসা এখনো অটুট। বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয়, এটি এখন প্রবাসে বাঙালির সাংস্কৃতিক পরিচয় ও মিলনমঞ্চে পরিণত হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, স্থানীয় সময় আজ রোববার বেলা ১১টা থেকে শুরু হচ্ছে বইমেলার তৃতীয় দিনের কার্যক্রম। আজ লালন প্রাঙ্গণে নতুন বইয়ের স্টল উদ্বোধন করবেন সাদাত হোসাইন, সুবোধ সরকার, ফারুক মঈনউদ্দীনসহ বিশিষ্টজনেরা।

এ ছাড়া আজ থাকছে শিশু-কিশোর ও তরুণদের চিত্রাঙ্কন এবং বাংলা লিখন প্রতিযোগিতা, সমকালীন সাহিত্য নিয়ে বিশেষ আলোচনা। সব শেষে মেলা কমিটির পক্ষ থেকে ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার ২০২৬’ ও ‘চিত্তরঞ্জন সাহা শ্রেষ্ঠ প্রকাশনা পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে।

Read full story at source