সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ২৬ মে, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
Visit turconews.click for more information.
‘রিফাইন্ড’ আওয়ামী লীগে সায় নেই, অপেক্ষাতেই দল
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এমন বেহাল হয়ে পড়ে আছেপুরোনো অবস্থানেই অনড় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। দলের নেতৃত্বে পরিবর্তন আনা কিংবা পুরোনো রাজনৈতিক অবস্থান বদলের লক্ষণ নেই। ‘রিফাইন্ড’ বা ‘পরিশুদ্ধ’ আওয়ামী লীগের ধারণা ঘিরে দলটির ভেতরে আলোচনা আছে। রাজনৈতিক অঙ্গনে টিকে থাকা ও আবার সক্রিয় হওয়ার সম্ভাব্য সবচেয়ে ভালো বিকল্প পথ হিসেবে এই ধারণাকে সামনে আনছেন কেউ কেউ। তবে দলটির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে শেখ হাসিনা, এ ধারণার প্রতি একেবারেই অনাগ্রহী। বিস্তারিত পড়ুন...
গভীর রাতে বুলডোজার দিয়ে র্যাব ক্যাম্পের দেয়াল গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা, কেটে দেওয়া হলো রাস্তা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে কয়েকটি স্থানে রাস্তা কেটে ফেলে সন্ত্রাসীরা। গতকাল রোববার গভীর রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ঘটেছে এ ঘটনা। আজ সকালে তোলাগভীর রাতে অতর্কিতে এসে গুলি ছোড়া হয় র্যাবের ক্যাম্পে (চৌকি)। এরপর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে ঘটনাস্থলে অভিযান চালাতে না পারেন, সেই লক্ষ্যে অন্তত তিনটি স্থানে কেটে দেওয়া হয় রাস্তা।
রোববার দিবাগত রাত দুইটার দিকে এসব ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায়। বিস্তারিত পড়ুন...
‘অবৈধ’ বাংলাদেশি-রোহিঙ্গাদের রাখতে পশ্চিমবঙ্গে আটককেন্দ্র তৈরি করা হচ্ছে
বিজেপি নেতা শুভেন্দু অধিকার পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে রাজ্যে ভারত সরকারের ২০১৯ সালের নাগরিকত্ব আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) কার্যকর এবং ‘অবৈধ’ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছিলেনভারতের পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ বা আটককেন্দ্র নির্মাণ করা হচ্ছে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়-সংক্রান্ত দপ্তরের অধীনস্থ বিদেশি চিহ্নিতকরণ শাখা একটি নির্দেশিকা গত শনিবার জারি করেছে। এই নির্দেশিকার বিষয়, ‘আটক বিদেশি নাগরিক এবং নির্বাসন/স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দীদের জন্য হোল্ডিং সেন্টার (আটককেন্দ্র) স্থাপন।’ বিস্তারিত পড়ুন...
স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
চোটে মৌসুমের শেষদিকে মাঠের বাইরে চলে গেলেও বিশ্বকাপ দলে আছেন বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামাল।২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত এই দলে বড় চমক রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারের জায়গা না পাওয়া। চোটের কারণে দানি কারভাহালের বিশ্বকাপ দলে না থাকাটা আগেই নিশ্চিত ছিল, সুযোগ পাননি ডিফেন্ডার ডিন হাউসেনও। বিস্তারিত পড়ুন...
শিশুধর্ষণের প্রবণতা ঠেকাতে জার্মানির মডেল কি বাংলাদেশে সম্ভব
জার্মানির যৌনবিজ্ঞান ও যৌনচিকিৎসা ইনস্টিটিউট এমন ব্যক্তিদের জন্য থেরাপির ব্যবস্থা করে আসছে, যাদের শিশুদের প্রতি যৌন আকর্ষণমূলক কল্পনা আছে, কিন্তু তারা কোনো ধরনের নির্যাতন বা অপরাধ করতে চান না এবং এজন্য স্বেচ্ছায় চিকিৎসা সহায়তা খুঁজছেন।মিরপুরে আলোচিত শিশু হত্যাকাণ্ডের পর আবারও সেই চিরচেনা প্রতিক্রিয়া সামনে এসেছে—ব্যাপক ক্ষোভ, খুনির দ্রুত ফাঁসি দাবি ও বিরোধী দলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি। দ্রুত বিচার জরুরি; কিন্তু শুধু শাস্তি দিয়ে এ ধরনের অপরাধ বন্ধ হবে—এই ধারণা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। বিস্তারিত পড়ুন...