তৃষ্ণার্ত পাহাড়ে শুকনো ঝিরি

· Prothom Alo

প্রচণ্ড গরম পড়েছে। কম বৃষ্টির ফলে পাহাড়ের দুর্গম এলাকায় দেখা দিয়েছে তীব্র পানিসংকট।  ছরাগুলো শুকিয়ে যাওয়ায় বহু দূরে ঝিরির পাথরের খাঁজে জমা ফোঁটা ফোঁটা পানি সংগ্রহ করতে হচ্ছে পাহাড়িদের। পানি জমার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় নারী ও শিশুদের কষ্ট সবচেয়ে বেশি। রাঙামাটির কাপ্তাইয়ের উত্তর দেবতাছড়ি গ্রামের মানুষের পানির জন্য কষ্ট নিয়ে ছবির গল্প

Visit rouesnews.click for more information.

পাথরের খাঁজে জমে থাকা সামান্য পানি বাটি দিয়ে তুলে নেওয়া হচ্ছে। গর্ত থেকে বাটি দিয়ে পানি তুলে ছাঁকনির সাহায্যে কলসিতে ভরছেন এক নারী। পাহাড়ের নিচে সামান্য পানির আশায় বসে ফোঁটা ফোঁটা পানি বোতলে ভরছে কয়েকজন। কাঁধে পানির কলসি নিয়ে রুক্ষ পাহাড়ের পথো ঘরে ফিরছে এক কিশোর।বেশ কয়েকটি বোতলে পানি ভরে ঘাড়ে ঝুলিয়ে দুর্গম পথ পাড়ি দিচ্ছে এক শিশু। বিশাল পাথুরে গিরিখাত পেরিয়ে পানির কলসি নিয়ে ফিরছেন এক নারী। শুকিয়ে যাওয়া ছরার বুকে সামান্য পানির খোঁজে এক মা ও শিশু। গভীরে বিশাল গর্ত খুঁড়ে জমে থাকা সামান্য পানি তোলার চেষ্টা করছে একজন। দীর্ঘ অপেক্ষার পর পাওয়া পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছেন একজন, পাশেই চোখেমুখে পানি ছিটিয়ে নিচ্ছেন আরেকজন।

Read full story at source