আজ রবীন্দ্র সরোবরে ‘রইদের গান’
· Prothom Alo

ঈদে মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। প্রচারণায় ব্যস্ত সিনেমার শিল্পী-কলাকুশলীরা। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ও তিনটি গান। মুক্তি উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় ‘রইদ–এর গান’ কনসার্ট করছে তারা। এরই অংশ হিসেবে আজ শুক্রবার রাজধানীর রবীন্দ্র সরোবরে বসবে গানের আসর।
‘রইদ’ সিনেমার দৃশ্যে মোস্তাফিজুর নূর ইমরানবিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এ আয়োজনে পারফর্ম করবে মেঘদল, বেঙ্গল সিম্ফনি, সহজিয়া ও সোহাগস ফ্রিকোয়েন্সি। থাকবে রইদ সিনেমার টিম। ছবি মুক্তির আগের দিন পর্যন্ত ফেসবুকে প্রতিদিন মুক্তি পাবে রইদের পালা। যেখানে বলা হবে সিনেমার নানান বিষয়। ইতিমধ্যে মুক্তি পেয়েছে দুটি পালা।
প্রচারণার সবশেষ অবস্থা নিয়ে পরিচালক মেজবাউর রহমান সুমন প্রথম আলোকে বলেন, ‘রবীন্দ্র সরোবরের পর আরও কয়েকটি আয়োজন রয়েছে। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে যাব আমরা। এখন তো ঈদের ছুটি শুরু হয়ে যাচ্ছে, তাই বাকিগুলোতে মুক্তির পরও আমাদের যাওয়ার পরিকল্পনা রয়েছে।’
Visit newsbetting.club for more information.
‘রইদ’ সিনেমায় নাজিফা তুষি। নির্মাতার সৌজন্যে‘রইদ’ নির্মিত হয়েছে এক ব্যতিক্রমী মানবিক সম্পর্ককে কেন্দ্র করে। এক সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমাটির মূল কাহিনি। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ।