দ্বৈত নাগরিক ফুটবলারকে বিশ্বকাপ দলে রেখে দক্ষিণ কোরিয়ার ইতিহাস
· Prothom Alo

বিশ্বকাপের ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। কোচ হং মিয়ুং বোর দলে ডাক পেয়ে ইতিহাস গড়েছেন জার্মানিতে জন্ম নেওয়া মিডফিল্ডার জেনস ক্যাস্ট্রপ। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া প্রথম দ্বৈত নাগরিকত্বধারী ফুটবলার এখন ক্যাস্ট্রপ।
মনশেনগ্লাডবাখের এই লড়াকু মিডফিল্ডারের বাবা জার্মান এবং মা কোরিয়ান। শুরুতে জন্মভূমি জার্মানির হয়ে বয়সভিত্তিক পর্যায়ের বিভিন্ন দলে খেললেও গত বছর ফুটবলীয় আনুগত্য পাল্টান ২২ বছর বয়সী ক্যাস্ট্রপ। এরপর থেকে দক্ষিণ কোরিয়ার হয়ে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
Visit bettingx.bond for more information.
প্রত্যাশিতভাবে এবারের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার নেতৃত্ব দেবেন সন হিউং-মিন। দক্ষিণ কোরিয়ার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তাঁর। সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় (৫৪)। চতুর্থ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা সন ছাড়া দলে স্ট্রাইকার হিসেবে শুধু ওহ হিউন-গিউ এবং চো গুয়ে-সাংকে দলে রাখা হয়েছে। এতে আক্রমণে সনের ওপর কোরিয়ানদের অতিমাত্রায় নির্ভরতা আরও স্পষ্ট হয়েছে।
তুর্কি ক্লাব বেসিকতাসের হয়ে দারুণ ফর্মে থাকা ওহ হিউন-গিউ কোরিয়ার হয়ে করেছেন ৬ গোল। চো গুয়ে-সাংয়ের গোলসংখ্যা ১০টি।
সন হিউং-মিনক্যাস্ট্রপ ছাড়া স্কোয়াডে আর কোনো চমক নেই বললেই চলে। পিএসজি মিডফিল্ডার লি কাং-ইন এবং বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার কিম মিন-জায়ে প্রত্যাশিতভাবেই দলে জায়গা পেয়েছেন। এ ছাড়া মূল একাদশে গোলপোস্টের নিচে দাঁড়ানোর লড়াইয়ে জো হিউন-উ এবং কিম সেউং-গিউয়ের মধ্যে লড়াই হবে।
বিশ্বকাপের আগে উদীয়মান তারকাকে টানাটানির খেলায় ফ্রান্সকে হারাল মরক্কোগত মার্চ থেকে গোড়ালির চোটে ভুগছেন ফেইনুর্ডের মিডফিল্ডার হাওয়াং ইন-বিওম। তবে চোট কাটিয়ে আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপের দলে আছেন হাওয়াং।
সিউলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাওয়াংকে নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়ুং বো বলেন, ‘সে সাম্প্রতিক সময়ে খুব বেশি ম্যাচ খেলেনি, তাই আমি বলব না যে সে পুরোপুরি ম্যাচ ফিটনেসে ফিরেছে।’ তবে হং মিয়ুং বো এটাও বলেন, ‘আমরা যখন যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সেখানে দুটি ম্যাচ খেলার মাধ্যমে তার সেই ধার ও ফিটনেস ফেরানোর আশা করছি।’
South Korea confirm 26-man World Cup squad
— Han June Football-Asian.com (@holazuni) May 16, 2026
No major surprises from Hong Myung-bo as Son Heung-min leads Korea into the 2026 FIFA World Cup as captain.
⭐ Key names included
• Son Heung-min — LAFC
• Kim Min-jae — Bayern Munich
• Lee Kang-in — Paris Saint-Germain
• Hwang… pic.twitter.com/vammPQws3P
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ স্কোয়াড: গোলরক্ষক: কিম সেউং-গিউ, সং বাম-কুন, জো হিউন-উ। রক্ষণ: কিম মুন-হোয়ান, কিম মিন-জায়ে, কিম তে-হিয়ন, পার্ক জিন-সিওপ, সিওল ইয়ং-উ, জেনস ক্যাস্ট্রপ, লি কি-হিয়োক, লি তে-সেওক, লি হান-বিওম, চো ইউ-মিন। মিডফিল্ড: কিম জিন-গিউ, বে জুন-হো, পাইক সেউং-হো, ইয়াং হিউন-জুন, ইওম জি-সাং, লি কাং-ইন, লি ডং-গিয়ং, লি জে-সাং, হাওয়াং ইন-বিওম, হাওয়াং হি-চ্যান। আক্রমণ: সন হিউং-মিন (অধিনায়ক), ওহ হিউন-গিউ, চো গুয়ে-সাং।
টানা ১১তম বারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নিতে যাওয়া দক্ষিণ কোরিয়া ত্রিনিদাদ ও টোবাগো এবং এল সালভাদরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর বিশ্বকাপে আগামী ১১ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়া। ‘এ’ গ্রুপে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র।
সবচেয়ে বেশি ফুটবলার রপ্তানি করে ব্রাজিল, এরপর কারা