নিজের রচিত প্রথম বইয়ের গল্প শোনালেন লেখক ইন্দ্রনীল
· Prothom Alo

সরকারি আশেক মাহমুদ কলেজের আমতলায় ১৭ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে জামালপুর বন্ধুসভার নিয়মিত পাঠচক্র। বিষয় ছিল তরুণ লেখক ও বন্ধু ইন্দ্রনীল দের প্রথম উপন্যাস ‘আমার পহেলা হস্তাক্ষর’।
Visit esporist.com for more information.
শুরুতেই লেখক ইন্দ্রনীল দে শোনান তাঁর লেখক হয়ে ওঠার পেছনের গল্প। বইয়ের নামকরণের বিষয়ে তিনি বলেন, ‘এটি আমার জীবনের প্রথম প্রকাশিত বই। সেই আবেগ থেকেই এর নাম দিয়েছি “আমার পহেলা হস্তাক্ষর”।’
পাঠচক্র শেষে জামালপুর বন্ধুসভার বন্ধুরাব্যক্তিগত জীবনে ক্রিকেট অনুরাগী এই লেখক তাঁর উপন্যাসের পটভূমি হিসেবেও বেছে নিয়েছেন বাইশ গজের লড়াইকে। উপন্যাসের নায়ক কীভাবে নানা প্রতিকূলতা ও সামাজিক বাধা পেরিয়ে ক্রিকেটের প্রতি নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখে এবং শেষ পর্যন্ত জয়ী হয়—সেই অদম্য সংগ্রামের গল্পই এখানে চিত্রায়িত হয়েছে।
পাঠচক্রে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রুবেল হাসান, বর্তমান সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, দপ্তর সম্পাদক নাহিদুল হাসান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত শৈলী, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মো. হৃদয়, ম্যাগাজিন সম্পাদক সিয়াম আহম্মেদ।
সাধারণ সম্পাদক, জামালপুর বন্ধুসভা