শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের অর্থ ব্যবস্থাপনায় নিউজিল্যান্ডের নতুন নির্দেশনা
· Prothom Alo

নিউজিল্যান্ড সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফান্ডস ট্রান্সফার স্কিম (এফটিএস–FTS) ব্যবস্থার বিস্তারিত নিয়ম ও প্রক্রিয়া প্রকাশ করেছে। এই স্কিম মূলত শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় নির্বিঘ্নে নিশ্চিত করতে এবং তাঁদের আর্থিক সক্ষমতা যাচাই করতে ব্যবহার করা হয়। স্কিমটি পরিচালনা করছে ইমগ্রেশন নিউজিল্যান্ড এবং এটি বাস্তবায়ন করছে এএনজেড ব্যাংক।
এফটিএস স্কিম কী
Visit afsport.lat for more information.
এফটিএস একটি বিশেষ ব্যাংকিং ব্যবস্থা, যেখানে শিক্ষার্থীরা তাঁদের প্রয়োজনীয় জীবনযাপনের খরচের অর্থ একটি নির্দিষ্ট সেভিংস অ্যাকাউন্টে জমা রাখেন। এরপর তাঁরা নিউজিল্যান্ডে পৌঁছানোর পর এই অর্থ ধাপে ধাপে প্রতি মাসে একটি সাধারণ অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়, যা দৈনন্দিন খরচের জন্য ব্যবহার করা যায়।
কারা এই স্কিম ব্যবহার করবেন
ইমিগ্রেশন নিউজিল্যান্ড নির্ধারণ করে কোন আবেদনকারীদের এফটিএস ব্যবহার করতে হবে। অনেক ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা অনুমোদনের শর্ত হিসেবে এই স্কিম বাধ্যতামূলক করা হয়। তবে শুধু এফটিএস ব্যবহার করলেই ভিসা নিশ্চিত হয় না।
এই স্কিমে অংশ নিতে শিক্ষার্থীর বয়স কমপক্ষে ১৩ বছর হতে হবে এবং এক বছরের জন্য নির্ধারিত ন্যূনতম জীবনযাত্রার ব্যয় জমা দিতে হবে। টারশিয়ারি শিক্ষার্থীদের জন্য এই পরিমাণ প্রায় ২০ হাজার নিউজিল্যান্ড ডলার এবং স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের জন্য ১৭ হাজার নিউজিল্যান্ড ডলার। এই অর্থে শুধু জীবনযাত্রার খরচ ধরা হয়, টিউশন ফি অন্তর্ভুক্ত নয়।
অস্ট্রেলিয়ায় গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে ৬০০ বৃত্তি, বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডিআবেদনের প্রক্রিয়া
সাধারণত শিক্ষার্থীরা ইমিগ্রেশন নিউজিল্যান্ড থেকে অ্যাপ্রুভাল ইন প্রিন্সিপাল (এআইপি) (Approval in Principle—AIP) পাওয়ার পর এফটিএস প্রক্রিয়া শুরু করে। এরপর শিক্ষার্থী অনলাইনে ব্যাংকে আবেদন করেন এবং ব্যাংক তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য নেয়।
অ্যাকাউন্ট খোলার পর নির্ধারিত অর্থ এফটিএস অ্যাকাউন্টে জমা দেওয়া হয় এবং ব্যাংক এটি ইমিগ্রেশন নিউজিল্যান্ডকে নিশ্চিত করে। এই নিশ্চিতকরণ ছাড়া ভিসা চূড়ান্ত করা হয় না। নিউজিল্যান্ডে পৌঁছানোর পর শিক্ষার্থীদের সরাসরি উপস্থিত হয়ে অ্যাকাউন্ট সক্রিয় করতে হয়।
ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি, নির্বাচিত শিক্ষার্থী মাসে পাবেন ৮,০০০ টাকাঅর্থ ব্যবহারের নিয়ম
এই স্কিমে জমাকৃত অর্থ থেকে প্রতি মাসে নির্দিষ্ট সীমার বেশি টাকা তোলা যায় না। উদাহরণস্বরূপ, ২০ হাজার নিউজিল্যান্ড ডলার জমা দিলে মাসে সর্বোচ্চ ১ হাজার ৬৬৬ ডলার ব্যবহার করা যায়। একইভাবে ১৭ হাজার ডলার জমা থাকলে মাসে প্রায় ১ হাজার ৪১৬ ডলার খরচ করা সম্ভব।
বিশেষ পরিস্থিতি যেমন আর্থিক সংকট হলে অতিরিক্ত অর্থ তোলার সুযোগ থাকতে পারে, তবে সেটি ব্যাংকের অনুমোদনের ওপর নির্ভর করে। শিক্ষার্থীরা চাইলে এফটিএস অ্যাকাউন্টের পাশাপাশি অন্য ব্যাংক অ্যাকাউন্টও খুলতে পারেন।
টাকা উত্তোলন ও ফেরত
ভিসা আবেদন বাতিল হলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় নথি জমা দিয়ে তাঁদের জমাকৃত অর্থ ফেরত নিতে পারেন। একইভাবে কোর্স শেষ বা পড়াশোনা বন্ধ হলে অবশিষ্ট অর্থ তুলে নেওয়া যায় এবং পরে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।
নিউজিল্যান্ডের এই এফটিএস ব্যবস্থা আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের খরচ ব্যবস্থাপনাকে একটি কাঠামোর মধ্যে রাখে। ফলে এটি ভিসাপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
চিকিৎসক-প্রকৌশলীর বাইরে: বাংলাদেশের মেধাবীদের জন্য অ্যাকচুয়ারি পেশার অজানা সম্ভাবনা