ঢাকা ও গাজীপুরের ১৪ স্থানে আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা: জেনে নিন কবে কোথায়

· Prothom Alo

দেশব্যাপী শিশু-কিশোরদের মেধা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতা। ‘দেখাও যত প্রতিভা তোমার’ প্রতিপাদ্যে আয়োজিত দেশের অন্যতম বড় এই প্ল্যাটফর্মে প্রান্তিক পর্যায়ে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। দর্শকদের বিপুল উৎসাহ ও প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণ প্রমাণ করছে, দেশের উজ্জ্বল ভবিষ্যতের ‘অলরাউন্ডাররা’ তৃণমূল পর্যায় থেকেই তৈরি হওয়ার পথে রয়েছে।

এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক পর্বের প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়েছে, যেখান থেকে উঠে এসেছে অসংখ্য নতুন মুখ ও নতুন গল্প। আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয়—তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।

Visit rouesnews.click for more information.

আগামী শুক্রবার ও শনিবার (২৪ ও ২৫ এপ্রিল) মার্কস অলরাউন্ডারের ঢাকার আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নিম্মলিখিত প্রতিটি ভেন্যুতে সকাল ৮টা থেকে শুরু হবে প্রতিযোগিতা।

তারিখ: ২৪ এপ্রিল, শুক্রবার
ভেন্যু: ডেমরা ইউনিভার্সিটি কলেজ, ডেমরা, ঢাকা–১৩৬০।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার ডেমরা থানা এবং রূপগঞ্জ থানার একাংশের সব স্কুল ও কলেজ।
ভেন্যু: আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকা।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার নিউ মার্কেট এবং লালবাগ থানার সব স্কুল ও কলেজ।
ভেন্যু: সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ব্লক–জে, বারিধারা, ঢাকা–১২১২।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার ভাটারা থানার সব স্কুল ও কলেজ।

তারিখ: ২৫ এপ্রিল, শনিবার
ভেন্যু: হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ, মান্ডা, সবুজবাগ, ঢাকা–১২১৪।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার সবুজবাগ থানার একাংশ এবং মুগদা থানার সব স্কুল ও কলেজ।
ভেন্যু: মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল, গোলারটেক, দারুসসালাম, মিরপুর–১, ঢাকা।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার মিরপুর মডেল থানার একাংশ এবং দারুসসালাম থানা এরিয়ার (কল্যাণপুর, গাবতলী, মাজার রোড, জাহাননগর, বেড়িবাঁধ, রাইনখোলা, মিরপুর–১) সব স্কুল ও কলেজ।
ভেন্যু: কোনাবাড়ি ডিগ্রি কলেজ, কোনাবাড়ি, গাজীপুর।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুর, গাছা, কালিয়াকৈর থানা এবং গাজীপুর সদর থানার একাংশের সব স্কুল ও কলেজ।
ক্রমান্বয়ে ঢাকার অন্যান্য অঞ্চলের মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হবে।

প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়—
প্লে থেকে ৪র্থ শ্রেণি—জুনিয়র স্কুল (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা); ৫ম থেকে ৮ম শ্রেণি—মিডল স্কুল (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা) এবং ৯ম থেকে দ্বাদশ শ্রেণি—হাই স্কুল ও কলেজ (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।)

ইতিমধ্যে ঢাকা (মোহাম্মদপুর, আদাবর, সবুজবাগ, মুগদা, মিরপুর মডেল থানার একাংশ, দারুসসালাম এবং উত্তরা পূর্ব থানার একাংশ), গাজীপুর (কোনাবাড়ি, কাশিমপুর, গাছা, কালিয়াকৈর থানা এবং গাজীপুর সদর থানা), বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, যশোর, মাগুরা, নোয়াখালী, ফেনী, সিলেট, নাটোর, পাবনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, সিরাজগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, খুলনা, বাগেরহাট, রাজশাহী, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, লালমনিরহাট, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, শেরপুর, কুষ্টিয়া, মেহেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নীলফামারী ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে দেশের ১০০টি স্থানে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সব স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র–ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

পুরস্কার
মার্কস অলরাউন্ডারে তিনটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। আর বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবে মোট ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি।

গ্র্যান্ড ফিনালেতে তিনটি গ্রুপের ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপের প্রত্যেকে পাবে ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি। তিনটি গ্রুপের ছয়টি বিষয়ের প্রতিটিতে সেরা ৩ জন করে মোট ৫৪ জন সেরা পারফর্মারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষাপ্রতিষ্ঠান পাবে একটি করে কম্পিউটার।

শিশুদের ভেতরে লুকিয়ে থাকা সৃজনশীল সত্তাকে প্রকাশের সুযোগ করে দিচ্ছে ‘মার্কস অলরাউন্ডার’। আয়োজকদের লক্ষ্য কেবল শিল্পী বা মেধাবী খুঁজে বের করা নয়, বরং তৃণমূলের এই কিশোরদের একটি বড় মঞ্চে এনে তাদের আত্মবিশ্বাসকে শাণিত করা। গ্রাম থেকে শহর—পুরো দেশের এই মেলবন্ধন অংশগ্রহণকারীদের দিচ্ছে জীবনের বাস্তব পাঠ, যা তাদের ভবিষ্যতের যেকোনো লড়াইয়ে সাহসী করে তুলবে।
বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে www.marksallrounder.com। ফোন করা যাবে (সকাল ৮টা থেকে রাত ৮ টা) ০৯৬১৪৫১৬১৭১ নম্বরে।

Read full story at source