রিয়ালের দুর্দশা আরও বাড়ল, রেফারিং নিয়ে প্রশ্ন কোচের
· Prothom Alo

এপ্রিলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট খুইয়েছে তিনটিতেই। যার সর্বশেষটি গতকাল রাতে লা লিগায় জিরোনার সঙ্গে ১-১ সমতায়। এর আগে লিগে মায়োর্কার কাছে এবং চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল দলটি।
জিরোনার সঙ্গে পয়েন্ট ভাগাভাগির কারণে রিয়ালের শিরোপা জয়ের সম্ভাবনা অনেকটাই কমেছে। আজ বার্সেলোনা নিজেদের মাঠে এস্পানিওলকে হারাতে পারলে রিয়াল তাদের চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে যাবে। এরপর লিগ শিরোপা লড়াইয়ে হাতে থাকবে মাত্র সাত ম্যাচ।
Visit biznow.biz for more information.
তবে জিরোনার বিপক্ষে ম্যাচ জিততে না পারার পেছনে নিজেদের ব্যর্থতার পাশাপাশি রেফারিকেও দুষছেন সমর্থকেরা। ম্যাচের পর কোচ আলভারো আরবেলোয়া একটি পেনাল্টি না পাওয়া নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন।
সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটিতে ৫১ মিনিটে ফেদে ভালভের্দে গোল করার পর ৬২ মিনিটে থমাস লেমারের সৌজন্যে সমতা আনে জিরোনা। ম্যাচ শেষ দিকে গড়ায় ওই ১-১ স্কোরলাইনেই। এর মধ্যে ৮৭ মিনিটে জিরোনা বক্সে বল নিয়ে ঢোকা এমবাপ্পে ফাউলের শিকার হয়ে মাটিতে পড়ে যান। তবে রেফারি ফাউলের বাঁশি না বাজিয়ে খেলা চালু রাখেন।
আঘাত পাওয়ার পর এমবাপ্পের রক্তক্ষরণ হয়পরে দেখা যায় এমবাপ্পের কপাল পেয়ে রক্ত ঝরছে। ভিডিও রিপ্লেতে দেখা যায়, বক্সে ঢোকার পর জিরোনা ডিফেন্ডার ভিতর রেইসের হাতের আঘাত পেয়েছেন এমবাপ্পে। রেফারি বা ভিএআর স্পষ্টত বিষয়টি এড়িয়ে গেছেন।
ওই সময় পেনাল্টি পেলে ম্যাচের ফল রিয়ালের অনুকূলে থাকতে পারত বলে ম্যাচশেষে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রিয়াল কোচ। সম্ভাব্য পেনাল্টি নিয়ে জিজ্ঞেস করা হলে আরবেলোয়া বলেন, ‘এটা দিনের আলোর মতো পরিষ্কার পেনাল্টি ছিল। এটা আসলে আরও একটা উদাহরণ (সিদ্ধান্ত পক্ষে না আসার)। আবারও পুরোনো ঘটনা।’
প্রতিপক্ষ ট্যাকল করলেই ভিনিসিয়ুস কাঁদে, বলেছেন জার্মান কিংবদন্তি ম্যাথাউসরেফারির চোখ এড়িয়ে গেলে ভিএআর নিজের দায়িত্বের অংশ হিসেবে এ ধরনের বিষয়গুলো নজরদারিতে রেখে থাকে। এ ক্ষেত্রে ভিএআর কেন হস্তক্ষেপ করল না বলে মনে হয় প্রশ্নে রিয়াল কোচ বলেন, ‘আমরাও বুঝতে পারছি না (কেন হস্তক্ষেপ করেনি)। ভিএআর তাদের সুবিধামতো সময়ে হস্তক্ষেপ করে, আর যখন মনে হয় করে না।’
তিনি আরও যোগ করেন, ‘এটি পরিষ্কার ফাউল ছিল। প্রথমার্ধে কিলিয়ান (এমবাপ্পে) এর চেয়েও সামান্য কারণে ফাউলের শিকার হয়েছিল। রেফারিদের নিয়ে আমাদের অনেক সমস্যা পোহাতে হয়েছে। এই রেফারির ক্ষেত্রেও তাই, মায়োর্কাতেও যেমনটা হয়েছিল... সেই পুরোনো গল্প।’
টাচলাইনে রিয়াল কোচ আলভারো আরবেলোয়ালিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারানোয় ৩১ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭০, এক ম্যাচ কম খেলা বার্সার ৭৬। রিয়ালের জন্য লিগ জয়ের আশা এখানেই শেষ হয়ে গেল কি না জানতে চাইলে আরবেলোয়া বলেন, ‘না, যেদিন আমরা গাণিতিকভাবে হেরে যাব, সেদিনই কেবল আমি তা মেনে নেব। যতক্ষণ তা না হচ্ছে, আমরা প্রতিটি ম্যাচে আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করব। এটি রিয়াল মাদ্রিদ, আর আমাদের শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।’
রিয়ালের পরের ম্যাচ বুধবার চ্যাম্পিয়নস লিগে। বায়ার্নের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগের ম্যাচটি হবে মিউনিখে। এরপর লা লিগায় খেলা ২১ এপ্রিল আলাভেসের বিপক্ষে।
যে সব কারণে মিউনিখে পাশার দান উল্টে দিতে পারে রিয়াল মাদ্রিদ